Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কাউন্সিলর নাকি গুন্ডা! 'প্রোমোটারকে নিরাপত্তা দিন', পুলিশকে বলল হাইকোর্ট

কাউন্সিলর নাকি গুন্ডা! প্রোমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

কাউন্সিলর নাকি গুন্ডা! 'প্রোমোটারকে নিরাপত্তা দিন', পুলিশকে বলল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 January 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: কাউন্সিলর নাকি গুন্ডা! প্রোমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দিলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়! মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

ওই মামলাতেই মঙ্গলবার বড় নির্দেশ দিল হাইকোর্ট। সংশ্লিষ্ট প্রোমাটারের পাহারায় দুজন পুলিশ কর্মীকে মোতায়েনের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 


আদালত সূত্রের খবর, কাউন্সিলর সমরেশ  চক্রবর্তী বিরুদ্ধে গুন্ডামির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাগুইআটির প্রোমোটার কিশোর হালদার। তাঁর অভিযোগ, এলাকায় কাউন্সিলরের গুন্ডামির জেরে তিনি এবং অন্য আরও প্রোমোটাররা অতিষ্ঠ। প্রত্যেক প্রমোটিং এর ক্ষেত্রেই এই লক্ষাধিক টাকা দাবি করা হত কাউন্সিলরের পক্ষ থেকে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। এদিকে পুলিশে অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করত না।

ওই মামলাতেই সংশ্লিষ্ট ঠিকাদারের নিরাপত্তায় দু'জন পুলিশ কর্মীকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের তরফে বিধাননগরের পুলিশ কমিশনারকে দ্রুত এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত প্রোমোটারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```