Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাশীপুরে ২৩ ফুটের কালী! বছর বছর সাবেকিয়ানায় অটুট কল্পতরু ক্লাব

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার কাশীপুর (cossipore) এলাকার ক্লাব কল্পতরু সেবা সমিতি। এখানকার বড় শ্যামাকালী শহর এবং শহরতলির অন্যতম বিখ্যাত কালীপুজো। এবছর এই পুজো পা দিলো ৮৯তম বর্ষে। আগে ছোট করে পুজো হলেও ১৯৯৯ সাল থেকে বাড়ানো হয় পুজোর বহর। শুর

কাশীপুরে ২৩ ফুটের কালী! বছর বছর সাবেকিয়ানায় অটুট কল্পতরু ক্লাব

শেষ আপডেট: 27 October 2021 07:20

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার কাশীপুর (cossipore) এলাকার ক্লাব কল্পতরু সেবা সমিতি। এখানকার বড় শ্যামাকালী শহর এবং শহরতলির অন্যতম বিখ্যাত কালীপুজো। এবছর এই পুজো পা দিলো ৮৯তম বর্ষে। আগে ছোট করে পুজো হলেও ১৯৯৯ সাল থেকে বাড়ানো হয় পুজোর বহর। শুরু হয় ৩৫ ফুট বড় কালীপ্রতিমার পুজো। যা দেখতে ভিড় জমাতে শুরু করেন কলকাতা-উত্তর ২৪ পরগনার দর্শনার্থীরা। তবে গত কয়েকবছর ধরে করোনা, লকডাউন এবং পুলিশের অনুমতি নিয়ে ঝঞ্ঝাটের জেরে প্রতিমার উচ্চতা কমেছে। এবছর প্রতিমার উচ্চতা প্রায় ২৩ ফুট। এমনটাই জানালেন মৃৎশিল্পী সুবল পাল। এর আগে বেশ কয়েকবার বড় প্রতিমা বানানোর অভিজ্ঞতা থাকলেও কলকাতায় এই প্রথম এত বড় কালীপ্রতিমা বানাচ্ছেন তিনি। তবে এত বড় ঠাকুর বানানোর ঝক্কিও কম নয়। দিনকে দিন বাড়ছে কাঁচামালের দাম, এদিকে লকডাউনের জেরে পুজো উদ্যোক্তাদের হাতেও মূলধন কম। তাই কাটছাঁট হচ্ছে বাজেটেও। তারমধ্যেই চলছে প্রতিমা তৈরির কাজ। আরেক মৃৎশিল্পী পঙ্কজ সাহা জানালেন, 'সরকার থেকে তাঁদের সাহায্যের আশ্বাস দেওয়া হলেও, তা পূরণ হয়নি।' এই পুজোর বিশেষত্ব হল, মায়ের আবাহন যেখানে, বিসর্জনও সেখানেই। প্রতিমা তৈরি হয় ক্লাব মাঠে। উল্টো রথে মায়ের কাঠামো পুজোর পর লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। আবার ভাইফোঁটার পরদিন মাঠের পেছনে পুকুরেই ক্রেনে করে বিসর্জন হয় প্রতিমার। কারণ এত বড় প্রতিমা নিয়ে রাস্তায় শোভাযাত্রা বের করার পুলিশি অনুমতি মেলেনি কখনোই। অগত্যা ভরসা সেই ক্লাবেরই পুকুর।

```