Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অভুতপূর্ব পরিস্থিতি, জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে যাবেন না, বললেন বিদেশমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : “খুবই উদ্বেগজনক ব্যাপার।” ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার সংসদে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩। জয়শংকর বলেন, “অভুতপূর্ব পরিস্থিতিতে অভুতপূর্ব প্রস্তুতি নিতে হবে।” সা

অভুতপূর্ব পরিস্থিতি, জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে যাবেন না, বললেন বিদেশমন্ত্রী

শেষ আপডেট: 12 March 2020 07:47

দ্য ওয়াল ব্যুরো : “খুবই উদ্বেগজনক ব্যাপার।” ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার সংসদে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩। জয়শংকর বলেন, “অভুতপূর্ব পরিস্থিতিতে অভুতপূর্ব প্রস্তুতি নিতে হবে।” সাধারণ মানুষের উদ্দেশে তিনি আহ্বান জানান, “এইসময় বিদেশে না যাওয়াই ভাল। তাতে বিপদের সম্ভাবনা বাড়বে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে যাবেন না।” বুধবার রাতে কোভিড-১৯ কে প্যানডেমিক ঘোষণা করে হু। বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ভিসা বাতিল করা হল। তবে কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রপুঞ্জের কোনও সংস্থা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান ও প্রকল্পের কাজে আসা লোকজন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। উহান ফেরত কেরলের তিন ছাত্রের মধ্যে প্রথম করোনাভাইরাসের খোঁজ মিলেছিল। সংক্রমণ ছড়ানোর আতঙ্কে ঘরবন্দি ছিলেন অন্তত ৪০০ জন। ধীরে ধীরে কেরলেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। কেরলে মোট কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১১১৬ জনকে। মুখ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ সন্দেহে রাজ্যের ১৪৯টি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁদের। প্রতিটি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তারের টিম। আক্রান্তদের দেহরসের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। ইরান থেকে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানে চাপিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৫৮ জনকে। ইরান ফেরত এই ভারতীয়দের মধ্যে কোনও সংক্রমণ ধরা পড়েনি বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। তবে এখনই তাঁদের বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না। কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।

```