Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সপ্তাহান্তে শিয়ালদহে ২৩ ঘণ্টা বন্ধ থাকছে কর্ড লাইনের পরিষেবা! কোন রুটে ট্রেন চলবে, জেনে নিন

এই কাজের জেরে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকলেও, তা কমাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

সপ্তাহান্তে শিয়ালদহে ২৩ ঘণ্টা বন্ধ থাকছে কর্ড লাইনের পরিষেবা! কোন রুটে ট্রেন চলবে, জেনে নিন

প্রিয়া ধর

শেষ আপডেট: 24 January 2026 19:35

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ রেলওয়ে স্টেশন (Sealdah railway station) ব্যবহারকারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে শিয়ালদহ ডিভিশনের কাঁকুড়গাছি ও বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী কর্ড লাইনে (Sealdah Cord line) নতুন গার্ডার বসানোর কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে পুরনো গার্ডারগুলির কার্যক্ষমতা কমে গেছে, ফলে নিরাপত্তার কথা মাথায় রেখেই সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত টানা ২৩ ঘণ্টা এই কর্ড লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। এই সময়ের মধ্যে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

রেল আধিকারিকদের দাবি, আধুনিক ও শক্তিশালী গার্ডার বসানো হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল আরও নিরাপদ হবে এবং গতি বাড়ানো সম্ভব হবে। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করা হচ্ছে।

এই কাজের জেরে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকলেও, তা কমাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

যাত্রীদের জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে ট্রেন বদলে যাত্রা চালিয়ে যেতে পারবেন। যাত্রীদের অসুবিধা কমাতেই শনিবার রাত ও রবিবার সরকারি ছুটির দিনকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

সংস্কার কাজের কারণে বনগাঁ, নৈহাটি, বজবজ, মাঝেরহাট, হাসনাবাদ ও ক্যানিং রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেন নির্ধারিত কিছু স্টেশন পর্যন্ত চলবে। অন্যদিকে কয়েকটি লোকাল শিয়ালদহ উত্তর বা দক্ষিণ পর্যন্ত চলবে, পাশাপাশি কিছু ট্রেন বারাসাত বা দমদম জংশন পর্যন্ত চলবে।

রেল কর্তৃপক্ষের অনুরোধ, যাত্রীরা যেন যাত্রার আগে সংশোধিত ট্রেন সূচি দেখে নেন, প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করেন এবং অতিরিক্ত সময় হাতে রেখে বেরোন।

রেল আধিকারিকদের মতে, যাত্রীদের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করা গেলে ভবিষ্যতে আরও উন্নত ও নিরাপদ রেল পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে।


```