Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Corbevax : শিশুদের ভ্যাকসিন বাজারে কিনতে পাওয়া যাবে ৮০০ টাকায়, কম দামে পাবে সরকার

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন (Corbevax) দেওয়া শুরু হল। ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল ই ছোটদের জন্য ভ্যাকসিন বানিয়েছে। তার নাম কর্বোভ্যাক্স (Corbevax) । একটি সূত্রে জানা যায়, বাজারে ওই ভ্যাকসিনের (

Corbevax : শিশুদের ভ্যাকসিন বাজারে কিনতে পাওয়া যাবে ৮০০ টাকায়, কম দামে পাবে সরকার

শেষ আপডেট: 16 March 2022 12:03

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন (Corbevax) দেওয়া শুরু হল। ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল ই ছোটদের জন্য ভ্যাকসিন বানিয়েছে। তার নাম কর্বোভ্যাক্স (Corbevax) । একটি সূত্রে জানা যায়, বাজারে ওই ভ্যাকসিনের (Corbevax) দাম হবে ট্যাক্স বাদে ৮০০ টাকা। সরকার কর্বোভ্যাক্স (Corbevax) পাবে ১৪৫ টাকায়। বিশ্বে আর কোথাও এত কম দামে (Cheap) করোনার ভ্যাকসিন পাওয়া যায় না।

সরকারের হিসাবমতো দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীর সংখ্যা পাঁচ কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইট করে বলেন, "ভারতের নাগরিকদের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে আজ এক উল্লেখযোগ্য দিন"। বুধবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৮৭৬ জন। বিশ্ব জুড়ে সস্তায় করোনার ভ্যাকসিন সরবরাহ করছে বায়োলজিক্যাল ই। প্রতিষেধক নির্মাণের উন্নততর পদ্ধতি ও বিপুল পরিমাণ উৎপাদনের জন্য তারা সস্তায় ভ্যাকসিন বিক্রি করতে পারছে।

সরকারি নির্দেশিকা (Corbevax)

মঙ্গলবার কমবয়সীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশিকা প্রকাশ করে সরকার। তাতে বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েদের কেবল কর্বোভ্যাক্সই দিতে হবে। ২৮ দিনের ব্যবধানে তাদের কর্বোভ্যাক্সের দু'টি ডোজ দেওয়া হবে। দিল্লিতে এক টিকাকেন্দ্রের অফিসার বলেন, আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে, যে ছেলেমেয়েরা ভ্যাকসিন নিতে আসছে, তাদের বয়স যেন ১২ বছরের একদিনও কম বা ১৪ বছরের একদিনও বেশি না হয়।

টিকাকেন্দ্রে যারা ভ্যাকসিন নিতে আসছে, তাদের আধার কার্ড ও স্কুলের আইডেন্টিটি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে, তারা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। ভ্যাকসিনের প্রতিটি ভায়ালে আছে ২০ টি ডোজ। সুতরাং অপচয় এড়াতে একসঙ্গে ২০ টি ছেলেমেয়েকে ভ্যাকসিন দিতে হচ্ছে।

আরও পড়ুন : ডাক্তারি পড়ার খরচ আকাশছোঁয়া! অগত্যা ইউক্রেনেই ভিড়, মমতার আশ্বাসে খুশি পড়ুয়ারা


```