Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করিমপুরে মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক, মাঠ ব্যবহারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

করিমপুরে মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক, মাঠ ব্যবহারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 November 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার করিমপুরে শনিবার সন্ধে থেকেই উৎসবের আমেজ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রাক্তন বিজে‌ডি সাংসদ পিনাকী মিশ্রের (Pinaki Mishra) রিসেপশনকে (Mahua Moitra Reception) কেন্দ্র করে সাজসাজ রব গোটা এলাকায়। কোটি টাকার আলোকসজ্জা, বিশাল প্যান্ডেল, বাইরে থেকে আসা ক্যাটারিং দল— সব মিলিয়ে এক অভিজাত আয়োজন।

তবে এই আড়ম্বরের মধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, যে করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই মাঠে দীর্ঘদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান বা সাধারণ মানুষের মেলা-মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। হিন্দু কীর্তন থেকে শুরু করে বাউল উৎসব— কোনও কিছুরই অনুমতি মেলেনি বহু বছর ধরে। অথচ সাংসদের বিয়েতে একই মাঠে এত বড় আয়োজনের ছাড় মিলেছে বলেই দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথি আমন্ত্রিত। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দু'টি বাসে এসে পৌঁছেছে রাঁধুনি দলের সদস্যরা। এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। প্রশাসন বিকেল ৩টার পর থেকেই করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভিআইপি আগমন উপলক্ষে। এর ফলে গোটা করিমপুর কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকার অনেকেরই প্রশ্ন, “যে মাঠে সাধারণ মানুষ ধর্মীয় অনুষ্ঠান করতে পারে না, সেখানে কীভাবে সাংসদের ব্যক্তিগত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল?” যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি এখনও। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এমন বিতর্ক তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে।

চলতি বছরের জুন মাসে চার হাত এক হয় মহুয়া-পিনাকীর। বন্ধুত্ব গত কয়েক বছরের। ঘনিষ্ঠেরা জানতেনও, চার হাত এক হবে। গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীদের বিদেশে বা দেশের কোনও প্রাচীন প্রাসাদ-কেল্লায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নতুন নয়। কিন্তু দুই দেশজ রাজনীতিকের বিবাহ দেশে বিরল। যদিও একে সে ভাবে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বলা যায় না। ভিড়ভাট্টা এড়াতেই বার্লিন বেছে নেওয়া হয় বলে জানিয়েছিল তাঁদের ঘনিষ্ঠমহল। 


```