Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মমতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিরোধী জোটের ঐক্য যাতে অটুট থাকে সেজন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রধানমন্ত্রী হিসাবে মানতে পারে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী আগেই বলেছিলেন, প্রধানমন্ত্রী হতে রাজি আছেন।  কিন্তু সম্প্রতি জানিয়েছেন, প্

মমতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই রাহুলের

শেষ আপডেট: 25 July 2018 09:11

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিরোধী জোটের ঐক্য যাতে অটুট থাকে সেজন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রধানমন্ত্রী হিসাবে মানতে পারে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী আগেই বলেছিলেন, প্রধানমন্ত্রী হতে রাজি আছেন।  কিন্তু সম্প্রতি জানিয়েছেন, প্রয়োজনে মমতা অথবা দলিতনেত্রী মায়াবতীকেও প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবেন। বিজেপি বাদে অপর যে কোনও দলের নেতা প্রধানমন্ত্রী হলে তাঁর আপত্তি নেই। কর্ণাটকের বিধানসভা ভোটের সময় থেকে ক্রমশ দানা বেঁধে উঠছে বিরোধী জোট। কয়েকটি উপনির্বাচনেও জোট ভালো ফল করেছে। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যাতে বিজেপির পালের হাওয়া কেড়ে নেওয়া যায়, সেজন্য কংগ্রেসের প্রয়োজন মায়াবতীকে । মমতা গত সপ্তাহেই ঘোষণা করেছেন, জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ ডাকবেন। তাতে বিজেপি বিরোধী সব দলের নেতাকে আহ্বান জানানো হবে। বিজেপি গত সপ্তাহে প্রচার করেছে, নেতৃত্বের প্রশ্নেই ঝগড়া শুরু হবে বিরোধীদের মধ্যে। ভেস্তে যাবে জোট। বাস্তবে যাতে তা না হয়, সেজন্যই রাহুল ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে মমতা বা মায়াবতীকে প্রধানমন্ত্রী বলে মানতে আপত্তি নেই।

```