Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'জ্বালিয়ে দাও নবান্ন'! পুলিশি হেনস্থার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ তরুণী

তদন্তে নেমে পুলিশ মানিসকভাবে হেনস্থা করছে বলে তরুণীর অভিযোগ।

'জ্বালিয়ে দাও নবান্ন'! পুলিশি হেনস্থার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ তরুণী

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 November 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি হয়রানির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক তরুণী।

'জ্বালিয়ে দাও নবান্ন', সোশ্যাল মাধ্যমে তাঁর বিরুদ্ধে এই মর্মে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের তদন্তে নেমে পুলিশ মানিসকভাবে হেনস্থা করছে বলে তরুণীর অভিযোগ।

এ ব্যাপারে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হন সংযুক্তা রায় নামে ওই তরুণী। আপাতত রক্ষাকবচ দিয়েছে আদালত।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে হবে।

আদালত সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মাধ্যমে 'নবান্ন জ্বালিয়ে দেওয়া'র উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে। এ ব্যাপারে ট্যাংরা থানার অভিযোগ দায়ের হয়। এর পর পুলিশ তাকে বার বার ডেকে হেনস্থা করছে বলে অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের কাছে কেস ডায়রি তলব করেছেন বিচারপতি।


```