Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তৃণমূল নেতার বিরুদ্ধে শাড়ির দোকানে চুরির নালিশ, গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সবং ব্লকের মোহাড় এলাকায় রবিবার একটি কাপড় দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার কাপড় চুরি যায়। সোমবার ওই কাপড় দোকানের মালিক একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে সবং থানার পুলিশ। এরপরেই ওই অঞ্চলের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য লালমোহন ভুঁইয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তৃণমূল নেতার বিরুদ্ধে শাড়ির দোকানে চুরির নালিশ, গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ

শেষ আপডেট: 13 February 2024 12:57

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কাপড়ের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। সোমবার রাত্রে সবংয়ের মোহাড় এলাকা থেকে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল সবং থানার পুলিশ। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সবং ব্লকের মোহাড় এলাকায় রবিবার একটি কাপড় দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার কাপড় চুরি যায়। সোমবার ওই কাপড় দোকানের মালিক একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে সবং থানার পুলিশ। এরপরেই ওই অঞ্চলের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য লালমোহন ভুঁইয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় তদন্তে নেমে ওই তৃণমূল নেতার নাম উঠে আসে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।   

কাপড়ের দোকানে চুরির ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রেফতারের খবরে শোরগোল পড়ে সবং জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, "যখন মন্ত্রীরা চুরির দায়ে জেলে যাচ্ছেন তখন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তো চুনোপুটি। তারা তো চুরি করবেই।" এ ব্যাপারে তৃণমূলের কোনও নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি। পেলেই তা আপডেট করা হবে।"


```