Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বারুইপুরে অভিষেকের ব়্যাম্পে ‘মৃত ভোটার’ বিতর্ক! কমিশনে জমা রিপোর্টে ভুল স্বীকার বিএলওদের

বারুইপুরের জনসভায় ব়্যাম্পে তিন 'ভূত'কে তুলে চমক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বারুইপুরে অভিষেকের ব়্যাম্পে ‘মৃত ভোটার’ বিতর্ক! কমিশনে জমা রিপোর্টে ভুল স্বীকার বিএলওদের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 January 2026 20:54

দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরের জনসভায় (Baruipur meeting) ব়্যাম্পে তিন 'ভূত'কে তুলে চমক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি করেছিলেন, SIR এ (বিশেষ নিবিড় সংশোধনের) খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ (Dead Voter) বলে চিহ্নিত করা হয়েছে ওই তিন জনকে। সেই ঘটনার রিপোর্ট এবার পৌঁছল নির্বাচন কমিশনের টেবিলে (Election Commission)। 

কমিশন সূত্রের খবর, সংশ্লিষ্ট ইআরও-র পাঠানো ওই রিপোর্টে দুই ভোটারের ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’-এর কথা স্বীকার করেছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)।

কমিশন সূত্রের দাবি, রবিবার জমা পড়া রিপোর্টে জানানো হয়েছে, তিন জনের মধ্যে মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম বুথে তৈরি বাদের তালিকায় ছিল না। পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাঁদের নাম দেখা যায়। বিষয়টি নজরে আসতেই বিএলও তাঁদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন। দু’জনের ক্ষেত্রেই ফর্ম-৬ জমা দিয়ে নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে তৃতীয় ব্যক্তি মায়া দাসের ক্ষেত্রে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, তাঁকে ‘মৃত’ দেখানো সম্পূর্ণ ভুল। খসড়া তালিকার সেই এন্ট্রি ফেরত নিয়ে সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বারুইপুরের জনসভায় বক্তৃতার মাঝেই তিন জনকে ব়্যাম্পে তোলেন অভিষেক। দাবি করেন, খসড়া তালিকায় তাঁদের ‘মৃত’ দেখানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি মেটিয়াবুরুজে, এক জন কাকদ্বীপের বাসিন্দা। ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন।

কমিশন সূত্রের খবর, এই রিপোর্ট এখন খতিয়ে দেখা হবে। অতীতে অনুরূপ অভিযোগে চণ্ডীপুরের এক বিএলও-কে শো-কজ করা হয়েছিল। বারুইপুরের ঘটনায় কী পদক্ষেপ করা হবে, তা রিপোর্টের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরেই ঠিক করবে কমিশন।


```