Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আত্মসমর্পণ করলেন লালা, আসানসোল সিবিআই কোর্টে গেলেন কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত

আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা।

আত্মসমর্পণ করলেন লালা, আসানসোল সিবিআই কোর্টে গেলেন কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত

কয়লাকাণ্ডে আত্মসমর্পণ লালার।

শেষ আপডেট: 14 May 2024 09:22

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘসময় বেপাত্তা ছিলেন। অবশেষে আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা।

কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ২১ মে এই মামলার চার্জশিট পেশ করার কথা কেন্দ্রীয় তদন্ত সংস্থার। তার আগেই সিবিআই কোর্টে এসে আত্মসমর্পণ করেন লালা। 

কয়লা কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা ও গ্রেফতারি এড়াতে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল,  রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই কয়লা পাচারের তদন্ত করতে পারে না। লালার হয়ে পোড়খাওয়া আইনজীবী মুকুল রোহতগি তাঁকে গ্রেফতারি থেকে রক্ষার আর্জিও জানান। কিন্তু লালার গ্রেফতারি আটকাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের অবস্থান ছিল, এ বিষয়ে অনুপ ও সিবিআই, দু্’পক্ষের বক্তব্য শোনার পরেই রায় দেওয়া হবে। সিবিআই সূত্রের বক্তব্য, লালার সঙ্গে গরুপাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝাপড়া ছিল। কয়লা পাচারের সময় এনামুলের ‘সিন্ডিকেট’-এর সাহায্য নিত লালা। উত্তরবঙ্গ-সহ প্রতিবেশী রাজ্যগুলিতেও পাচার চলত। কয়েক মাস ধরেই লালার সন্ধানে সিবিআই তল্লাশি চালাচ্ছে। রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ-প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেল কর্তাদের একাংশেরও যোগাযোগ রয়েছে বলে সিবিআই দাবি করে।

তদন্তকারীদের দাবি, বেআইনি কয়লা পাচারের কালো টাকার লভ্যাংশের একটি মোটা অংশ হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত আসানসোল-দুর্গাপুর-পুরুলিয়া-বীরভূম এলাকায় লালা ও তাঁর ঘনিষ্ঠেরা বেআইনি ভাবে কয়লা পাচার করেছে ও তা রাজ্য পুলিশের একাংশ ও প্রভাবশালীদের যোগসাজশে করা হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় সংস্থার।


```