Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে', প্রথম সাক্ষাতেই নতুন রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্না কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেও আর এন রবিকে নিশানা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, আনন্দ বোসকে ‘ভয় দেখিয়ে’ সরানো হয়েছে এবং লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র।

'বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে', প্রথম সাক্ষাতেই নতুন রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

আর এন রবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 March 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল (West Bengal Governor) হিসেবে শপথগ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। লোকভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রথা মেনেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে প্রথম সাক্ষাতেই তিনি বলেন, 'বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে'।

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে গত ৫ মার্চ আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) পদ থেকে হঠাৎ ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তারপরই জানা যায়, আপাতত বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল (Tamilnadu Governor) তথা প্রাক্তন আইপিএস আর এন রবি (R N Rabi)। বিষয়টি নিয়ে একদমই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের পদত্যাগ এবং নতুন রাজ্যপালকে নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছিলেন তিনি।

এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্না কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেও আর এন রবিকে নিশানা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, আনন্দ বোসকে ‘ভয় দেখিয়ে’ সরানো হয়েছে এবং লোকভবনকে ‘বিজেপির দলীয় অফিস’ বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। আর নতুন যিনি আসছেন, তিনি (আর এন রবি) বিজেপির প্যারেড করা ক্যাডার।

সেই নতুন রাজ্যপালকে এদিন সামনে পেয়েই মুখ্যমন্ত্রী ভালবাসার পাঠ দিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির সঙ্গে আর এন রবির সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে কীভাবে ব্যতিব্যস্ত হতে হয়েছে সে কথাও মনে করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই মমতা আর এন রবিকে বুঝিয়ে দিতে চাইলেন যে - বাংলা কিন্তু অন্যরকম। 

সূত্র মারফৎ জানা গেছে, শপথগ্রহণের পরই থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চলে যান নবনিযুক্ত রাজ্যপাল। প্রথা অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্যপাল চা-চক্রে যোগ দেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তাই রাজ্যপাল চলে যাওয়ার পর থ্রোন রুমেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। তারপর লোকভবন থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী তাঁকে জানান, রাজ্যপাল থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চা-চক্রের জন্য অপেক্ষা করছেন। সেই সময়ে ফিরে যাওয়ার সময় মাঝ-করিডরেই তাঁদের দেখা হয়ে যায়।

এরপর রাজ্যপাল আর এন রবির স্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে আসছেন জানতে পেরে সস্ত্রীক রাজ্যপাল ভিজিটার্স রুম থেকে বেরিয়ে আসেন। তখনই তাঁর স্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিয়ম করে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বার্তা দেন। 


```