Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশ

CV Anand Bose: ইস্তফা পত্রে কী লিখেছিলেন বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস? প্রকাশ্যে এল সেই চিঠি

ইতিমধ্যে যদিও নিজের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিভি আনন্দ বোস।

CV Anand Bose: ইস্তফা পত্রে কী লিখেছিলেন বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস? প্রকাশ্যে এল সেই চিঠি

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 March 2026 23:43

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ (CV Anand Bose Resigned) অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শুক্রবারই রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগেই বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাষ্ট্রপতিকে চিঠি মারফত তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এবার প্রকাশ্যে এল সেই চিঠি (CV Anand Bose Resignation letter)।

রাজভবনের লেটারহেডে লেখা ওই চিঠিতে তিনি রাষ্ট্রপতিকে ‘প্রণাম’ জানিয়ে লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। তাছাড়া সেই চিঠিতে রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নেতৃত্বকে তিনি ধন্যবাদ জানান। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁদের কাছ থেকে যে সহযোগিতা ও দিকনির্দেশনা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভি আনন্দ বোস।

ইতিমধ্যে যদিও নিজের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিভি আনন্দ বোস।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এই পদত্যাগ ইস্যুতে সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, "আমি রাজ্যপালের দফতরে (Governor's office) যথেষ্ট সময় কাটিয়ে ফেলেছি।" তবে তাঁর এই উত্তরে রাজনৈতিক মহলে এখনও পদত্যাগের কারণ স্পষ্ট হয়নি। আগামী দিনে তাঁকে নতুন কোন দায়িত্বে দেখা যাবে, তা নিয়েও কৌতূহল রয়েছে।

রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) দোরগোড়ায়। এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা (WB Governor Resigned) দিলেন আনন্দ বোস। যা রাজ্য-রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার তাঁর এই আকস্মিক পদত্যাগের খবর নিশ্চিত করেছে রাজভবন সূত্র। দিল্লিতে থাকাকালীনই রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

২০২২ সালের ১৭ নভেম্বর বাংলার মসনদে বসেছিলেন প্রাক্তন এই আমলা। প্রশাসনিক নিয়মে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা ছোঁয়ার ঢের আগেই কেন তিনি সরলেন, তা নিয়ে দিল্লির রাজনৈতিক আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


```