Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরিকে ধসে মৃত্যু ক্লাস থ্রির ছাত্রীর, দিদার সঙ্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না

ডাবগ্রাম ফুলবাড়ির বাসিন্দা এই কিশোরী দিদার সঙ্গে মিরিকে বেড়াতে গিয়েছিল। সেখানেই অভিশপ্ত ধস প্রাণ কাড়ল তার।

মিরিকে ধসে মৃত্যু ক্লাস থ্রির ছাত্রীর, দিদার সঙ্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 6 October 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পাহাড় ধসে মৃত্যু হল ক্লাস থ্রির ছাত্রী আরুশি ছেত্রীর। ডাবগ্রাম ফুলবাড়ির বাসিন্দা এই কিশোরী দিদার সঙ্গে মিরিকে বেড়াতে গিয়েছিল। সেখানেই অভিশপ্ত ধস প্রাণ কাড়ল তার।

শনিবার রাত থেকেই প্রবল বর্ষণে ভাসছে গোটা উত্তরবঙ্গ। ফুলে উঠেছে নদীগুলি। রাত গভীর থেকেই শুরু হয় ধস। দিদার সঙ্গে আরুশি মিরিকে বেড়াতে গিয়েছিল। তাঁরই সঙ্গে আবার  ফিরে আসার কথা থাকলেও ঘরে ফেরা হল না প্রাণবন্ত, হাসিখুশি আরুশির। রাতে ঘরের মধ্য়ে যখন ঘুমিয়ে ছিল সে, তখন ধসে গুড়িয়ে যায় বাড়ি। চাপা পড়ে যায় আরুশি। লোকজন টের পেয়ে ছুটে এলেও শেষরক্ষা করতে পারেননি।

লাগাতার বৃষ্টিতে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হলেও সবথেকে খারাপ অবস্থা কালিম্পং ও মিরিকের। পাহাড় ধসে মৃত্যু হয়েছে প্রায় ২৮ জনের। এর মধ্যে মিরিকেই মৃতের সংখ্যা সব থেকে বেশি। 

প্রতিবারের মতোই পুজোর ছুটিতে ভিড় জমেছিল পাহাড়ে ও জঙ্গলে। কিন্তু হঠাৎ প্রবল বর্ষণে সমস্ত এলোমেলো হয়ে যায়। একের পর এক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড় ও সমতলের। দার্জিলিংয়ের সুখিয়াপোখরি, জোরবাংলো, ঘুম, তাবাকোশি— সর্বত্রই বিপর্যয়। পর্যটকরা আতঙ্কিত। তারই মধ্যে এই স্কুল পড়ুয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া। ডাবগ্রামের বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন নাবালিকার বাবা-মা ও স্বজনরা।
 


```