Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুর্শিদাবাদে ক্লাস এইটের ছাত্রীকে গণধর্ষণ! সালারে চাঞ্চল্য

সোমবার সন্ধেবেলা মেয়েটি তার বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, পথে পাঁচজন যুবক তাদের পথ আটকায়। মেয়েটির বন্ধু কোনওমতে পালিয়ে গিয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোক সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে।

মুর্শিদাবাদে ক্লাস এইটের ছাত্রীকে গণধর্ষণ! সালারে চাঞ্চল্য

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 7 October 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খেয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল  সালারের তালিবপুর গ্রামে। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নাবালিকা ক্লাস এইটের ছাত্রী। সোমবার সন্ধেবেলা মেয়েটি তার বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, পথে পাঁচজন যুবক তাদের পথ আটকায়। মেয়েটির বন্ধুকে প্রচণ্ড মারধর করা হয়। কোনওমতে পালিয়ে গিয়ে মেয়েটির বাড়িতে খবর দেয় ওই নাবালক। বাড়ির লোক সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে।

সবাই মিলে ঘটনাস্থলে গিয়ে ক্যানেলপাড় থেকে মেয়েটিকে উদ্ধার করে। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই  নাবালিকাকে।  এই ঘটনায় শোরগোল পড়ে যায় সালার ক্যানেলপাড়ের তালিবপুর গ্রামে। এই ঘটনায় সালার থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হুমায়ুন শেখ ও আসলাম শেখ। পুলিশ জানিয়েছে, বাকিদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু চলছে।

সালার থানার আইসি তুষার মজুমদার জানান, তাঁর এলাকাতেই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, "সোমবার সন্ধেবেলা রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে ফেরার সময় একটা ফাঁকা জায়গায় ১৪ বছরে ওই নাবালিকা ও তার বন্ধুকে ঘিরে ধরে পাঁচ দুষ্কৃতী। ছেলেটিকে প্রচণ্ড মারধর করে মেয়েটিকে কাছের ঝোপে টেনে নিয়ে যায়। এরপর ইচ্ছের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। আসলাম ও হুমায়ুন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাকি তিনজনের খোঁজ চলছে। ধৃতদের আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছি আমরা।"

তুষারবাবু বলেন, "মেয়েটিকে ন্যায় দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাকি তিনজনকেও আমরা খুব দ্রুত গ্রেফতার করব। আমাদের থানা এলাকায় এই ঘটনা খুবই মর্মান্তিক। অপরাধীদের সাজা হবেই।"

মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। মেডিক্যাল টেস্টের জন্য তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 


```