Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! ডোমকলের পর এবার কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর

শনিবার রেজিনগরের এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ।

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! ডোমকলের পর এবার কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 October 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (DurgaPuja2025) শেষ হতে না হতেই পরপর বিস্ফোরণের (Blast) ঘটনা রাজ্যে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkol) বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। শনিবার রেজিনগরে (Rejinagar) একই রকমের ঘটনা। বোমা বাঁধতে গিয়ে একজন মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

শনিবার রেজিনগরের এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ। তবে আদতে তিনি মৃত নাকি গুরুতর জখম হয়ে অন্য কোথাও আছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শুক্রবার ডোমকলের (Domkol) ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় বোমা ফেটে মৃত্যু হয় এক মহিলার (Woman Died)। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে চমকে ওঠেন এলাকার মানুষজন। ছুটে গিয়ে তাঁরা দেখেন উঠোনের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পরিবারের বধূ ছিদ্দাতন বিবি। সঙ্গে সঙ্গে বছর ৪০ এর বধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল। বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে যান। সেই সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এদিনের ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবে। পরপর এমন বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে - মু্র্শিদাবাদ বারুদের স্তূপের ওপর রয়েছে কিনা! এদিকে আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বারংবার বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।  


```