Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্নানের জন্য বালতি তুলতেই বাড়ির উঠোনে বোমা বিস্ফোরণ, মৃত্যু ডোমকলের বধূর

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল। বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে যান। সেই সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  

স্নানের জন্য বালতি তুলতেই বাড়ির উঠোনে বোমা বিস্ফোরণ, মৃত্যু ডোমকলের বধূর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 October 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ডোমকলে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন এক বধূ। তাঁর বাড়ির উঠোনে বালতিতে রাখা ছিল বোমা। শুক্রবার দুপুরে সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই মহিলার।

ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকার ঘটনা। শুক্রবার দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে চমকে ওঠেন এলাকার মানুষজন। ছুটে গিয়ে তাঁরা দেখেন উঠোনের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পরিবারের বধূ ছিদ্দাতন বিবি। সঙ্গে সঙ্গে বছর ৪০ এর বধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল। বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে যান। সেই সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  

বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত বধূর এক আত্মীয় অভিযোগ করেন, দুপুর ১১ টা নাগাদ ঘটনা ঘটেছে। কিন্তু দেহ হাসপাতালে না নিয়ে এসে লুকিয়ে রেখেছিল। পরে বিষয়টা জানাজানি হয়। এরপরেই ছিদ্দাতন বিবিকে হাসপাতালে আনা হয়। এই অভিযোগও খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।


```