Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বনগাঁয় সাপের ছোবলে মৃত্যু ক্লাস ওয়ানের ছাত্রের, রাতভর পেটে ব্যথায় কষ্ট পায়

কালোপুর বিবেকানন্দ প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র আয়ুষ রবিবার গভীর রাতে হঠাৎ জানায়, তাঁর পেটে প্রচণ্ড ব্যথা করছে। প্রথমে এটিকে সাধারণ সমস্যা ভেবে নেওয়া হয়। কিন্তু রাত বাড়তেই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

বনগাঁয় সাপের ছোবলে মৃত্যু ক্লাস ওয়ানের ছাত্রের, রাতভর পেটে ব্যথায় কষ্ট পায়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 September 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সামান্য পেটব্যথা ভেবে অবহেলা করেছিল পরিবার। কিন্তু সেই ব্যথাই প্রাণ কাড়ল স্কুলপড়ুয়া শিশুর। পরে জানা গেল, বিষাক্ত সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ক্লাস ওয়ানের ছাত্র আয়ুষ বৈদ্যর।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কালোপুর বিবেকানন্দ প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র আয়ুষ রবিবার গভীর রাতে হঠাৎ জানায়, তাঁর পেটে প্রচণ্ড ব্যথা করছে। প্রথমে এটিকে সাধারণ সমস্যা ভেবে নেওয়া হয়। কিন্তু রাত বাড়তেই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

অবশেষে সোমবার সকাল ছ’টা নাগাদ পরিবারের লোকজন তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায়, আসলে বিষাক্ত সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির।

গ্রামীণ এলাকায় এখনও সাপের ছোবলে বহু মানুষের মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনেক সময় ছোবলের চিহ্ন বোঝা যায় না, বা শরীরে অন্যরকম উপসর্গ দেখা দেয়। ফলে চিকিৎসার সুযোগ মেলে না। চিকিৎসকদের মতে, সাপের ছোবল সন্দেহ হলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। আয়ুষের মৃত্যুতে কালোপুর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
 


```