Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সরস্বতী পুজোকে কেন্দ্র করে পর্ণশ্রী কলেজে ছাত্র-সংঘাত! খবর পেয়ে গভীর রাতেই ছুটে যান বিধায়ক

রাত বাড়তেই ফের শুরু হয় সংঘাত। বিধায়কের অভিযোগ, তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরই থানায় আটক থাকা কয়েকজন ছাত্র বাইরে বেরোতেই তাঁদের ওপর হামলা চালানো হয়। 

সরস্বতী পুজোকে কেন্দ্র করে পর্ণশ্রী কলেজে ছাত্র-সংঘাত! খবর পেয়ে গভীর রাতেই ছুটে যান বিধায়ক

বেহালা কলেজে ধুন্ধুমার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 January 2026 10:57

দ্য ওয়াল ব্যুরো: বেহালার পর্ণশ্রী কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি (Saraswati Puja Clash), যা মুহূর্তেই চরম পর্যায়ে পৌঁছয়। সোমবার সন্ধ্যা থেকে যে পুজো আয়োজন নিয়ে আলোচনা চলছিল, তা রাত ঘনাতেই পরিণত হয় তুমুল দঙ্গলে (Behala College Violence)। কলেজের দু’পক্ষের ছাত্রদের মধ্যে প্রথমে তর্ক, পরে হাতাহাতি- উভয় পক্ষই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছে (Student Wing Clash Kolkata)। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ এসে দুই পক্ষকে থানায় নিয়ে গিয়ে ঝামেলা মিটিয়ে দেয়।

অশান্তি ঠেকাতে রাতেই ছুটে এলেন তৃণমূল বিধায়ক

ঘটনার খবর পেয়েই গতকাল সন্ধ্যাতেই পর্ণশ্রী থানায় হাজির হন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (TMC MLA Ratna Chatterjee)। দু পক্ষের ছাত্রদের বক্তব্য শোনেন তিনি এবং ঝামেলা দ্রুত মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। রত্না বলেন, “১৩১ নম্বর ওয়ার্ডে এমন ঝামেলা কখনও হয়নি। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল, সন্ধ্যাতেই সব মিটিয়ে দেওয়া হয়।” সাড়ে ৯টা নাগাদ তিনি বাড়ি ফিরে যান।

কিন্তু এখানেই শেষ নয়। রাত বাড়তেই ফের শুরু হয় সংঘাত। বিধায়কের অভিযোগ, তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরই থানায় আটক থাকা কয়েকজন ছাত্র বাইরে বেরোতেই স্থানীয় দাপুটে নেতা বিক্রম বন্দ্যোপাধ্যায়ের দলবল তাঁদের ওপর হামলা চালায়। রত্না দাবি করেন, বিক্রম ওরফে টট্টো (Vikram Bandyopadhyay aka Totto) বিজেপির লোক- এক সময় শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) বিরুদ্ধে প্রার্থীও হয়েছিলেন।

তাণ্ডবে গুরুতর আহত ছাত্ররা

বিধায়কের আরও অভিযোগ, পুলিশের সামনেই টট্টোর দল তাণ্ডব চালায় এবং কলেজের ছাত্রদের মারধর করে রীতিমতো আধমরা করে দেয়। ঘটনায় দু’জন ছাত্রকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের একজনের মাথা ফেটে গিয়েছে।

কঠোর শাস্তির দাবি বিধায়কের

রত্না চট্টোপাধ্যায় দাবি করেন, অভিযুক্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। তবে স্থানীয় তৃণমূল নেতা পিকলুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিধায়ক তা খারিজ করেছেন।

সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুরু হওয়া ছোটখাটো বিবাদ রাতারাতি বড় রাজনৈতিক সংঘাতে রূপ নেয়, যা সামাল দিতে তৃণমূল বিধায়ককেও মাঠে নামতে হয়।


```