Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

এবার মালদহ! গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত পুলিশ, ভাঙচুর একাধিক বাড়ি-দোকান ও গাড়ি

মঙ্গলবার ভোররাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সংঘর্ষের জেরে ভাঙচুর হয় একাধিক বাড়ি, দোকান এবং রাস্তায় দাঁড় করানো গাড়ি।

এবার মালদহ! গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত পুলিশ, ভাঙচুর একাধিক বাড়ি-দোকান ও গাড়ি

ফাইল ছবি

শেষ আপডেট: 8 July 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: মালদার ইংরেজবাজার (Maldah Englishbazar) ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজার পাড়া এলাকায় ফের গোষ্ঠী সংঘর্ষে অশান্তি (Clash)। মঙ্গলবার ভোররাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সংঘর্ষের জেরে ভাঙচুর হয় একাধিক বাড়ি, দোকান এবং রাস্তায় দাঁড় করানো গাড়ি।

অশান্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর। হামলায় আহত হয়েছেন এক পুলিশকর্মী এবং তিনজন সিভিক ভলেন্টিয়ার।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বচসা এবং হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে উঠছে ওই অঞ্চল। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি বাসিন্দাদের।

ঘটনার পর গোটা এলাকা কার্যত থমথমে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা প্রশমনে এলাকায় টহলদারি জোরদার করেছে জেলা প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।

বিগত কয়েক মাসে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে রাজ্যে। পুলিশের গাড়িতে হামলা থেকে শুরু করে মারধর, বাড়ি-দোকান ভাঙচুর, এমনকী খুন। উদাহরণ হিসেবে বলা যায় - ভাঙড়, মুর্শিদাবাদ, মহেশতলার ঘটনা। এবার সেই একই ছবি ধরা পড়ল মালদহে। 


```