Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার থানার সিভিক ভলান্টিয়ার, ডোমকলে শোরগোল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ডোমকল থানার বাজিতপুর শেখপাড়া এলাকার ব্যবসায়ী লালচাঁদ শেখকে অপহরণ করা হয়। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বাড়ির লোকজন।

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার থানার সিভিক ভলান্টিয়ার, ডোমকলে শোরগোল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 October 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পুলিশ সেজে ব্যবসায়ীকে অপহরণ! ডোমকলের এক সিভিক ভলেন্টিয়ার-সহ আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার পুলিশ স্টিকার লাগানো তিনটি গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ডোমকল থানার বাজিতপুর শেখপাড়া এলাকার ব্যবসায়ী লালচাঁদ শেখকে তাঁর দোকানের সামনে থেকে অপহরণ করা হয়। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বাড়ির লোকজন।

খবর পেয়ে তৎপর হন ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার। টিম তৈরি করে ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য চেষ্টা  শুরু হয়। সমস্ত সূত্র থেকে খবর আদানপ্রদানের পর শুরু হয় অভিযান। রাতভর অভিযান চালিয়ে ভোরের দিকে নদিয়ার চাপড়া থেকে ওই ব্যবসায়ী লালচাঁদ শেখকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অপহরণকারীদের।

যে বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়, তার সামনেই দাঁড় করানো ছিল পুলিশ স্টিকার লাগানো তিনটি গাড়ি। ওই গাড়ি তিনটিও থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির।   প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটেছে। তবে ওই সিভিক ভলান্টিয়ার কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কী কারণে এই ঘটনা তা জনতে চায় ডোমকল থানার পুলিশ।


```