Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Tejashwi Yadav: তেজস্বীর সম্পত্তি কত? হলফনামার খতিয়ানে বিস্ময়, ৮ কোটির মালিক কীভাবে

সমাজ মাধ্যমে একাধিক জন প্রশ্ন তুলেছেন তেজস্বীর এই বিপুল সম্পদের উৎস কী। কারণ তিনি এই মুহূর্তে কোন ব্যবসা বা কারবারের সঙ্গে যুক্ত নন। ‌ বিধানসভার সদস্য হিসেবে পেনশনই একমাত্র তাঁর রোজগার।‌ কেউ কেউ বলছেন যদি বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি থেকে সম্পদ পেয়ে থাকেন তবে তা যৌথ সম্পত্তির তালিকাভুক্ত হওয়ার কথা। কিন্তু তেজস্বী তাঁর স্ত্রীর রোজগারের পৃথক তালিকা ফলকনামায় জমা করেছেন।

Tejashwi Yadav: তেজস্বীর সম্পত্তি কত? হলফনামার খতিয়ানে বিস্ময়, ৮ কোটির মালিক কীভাবে

তেজস্বী যাদব।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 October 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের Tejashwi Yadav সম্পদের পরিমাণ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। স্থাবর-অস্থাবর তিনি প্রায় ৮ কোটি টাকা সম্পত্তির মালিক। ‌এই বিপুল সম্পদের উৎস কী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপি  কটাক্ষের সুরে প্রশ্ন তুলেছে, লালু পুত্রের ঘুষের টাকা গেল কই।‌ তিনি তো হলফনামায় এই অর্থের কোন উল্লেখ করেননি।

পাটনার অদূরে রাঘোপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করেন‌ তেজস্বী। সেখানে মনোনয়ন পত্রের সঙ্গে জমা করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ২০২৪-'২৫ সালে তাঁর বাৎসরিক আয়ের পরিমাণ ছিল ১১ লাখ ৪৬ হাজার ৬১০ টাকা।‌ আয়কর রিটার্নে তেজস্বী এই হিসাব পেশ করেছেন।‌ ২০২১-'২২ সাল‌ থেকে আয়কর রিটার্নের ধারাবাহিক হিসাব পেশ করেছেন এই নেতা। সেই হিসাবে দেখা যাচ্ছে, বিগত পাঁচ বছর ধরে সাবেক উপ মুখ্যমন্ত্রী তেজস্বীর আয় ভাল পরিমাণে বেড়েছে। ২০২০-'২১ সালে‌‌ তেজস্বীর আয়ের পরিমাণ ছিল দু লাখ ১৪ হাজার টাকা।‌হলফনামার বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী জানিয়েছেন তার স্থাবর সম্পত্তির বাজারদর ছ কোটি টাকার বেশি। এছাড়া প্রায় দু কোটি টাকার অ অস্থাবর সম্পত্তি আছে। ‌

সমাজ মাধ্যমে একাধিক জন প্রশ্ন তুলেছেন তেজস্বীর এই বিপুল সম্পদের উৎস কী। কারণ তিনি এই মুহূর্তে কোন ব্যবসা বা কারবারের সঙ্গে যুক্ত নন। ‌ বিধানসভার সদস্য হিসেবে পেনশনই একমাত্র তাঁর রোজগার।‌ কেউ কেউ বলছেন যদি বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি থেকে সম্পদ পেয়ে থাকেন তবে তা যৌথ সম্পত্তির তালিকাভুক্ত হওয়ার কথা। কিন্তু তেজস্বী তাঁর স্ত্রীর রোজগারের পৃথক তালিকা ফলকনামায় জমা করেছেন।

এই সুযোগে বিজেপি এবং জেডিইউ নেতারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, রেলের টাক জমির বিনিময়ে চাকরি এবং দুটি হেরিটেজ হোটেল বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়াতে তেজস্বী যে বিপুল টাকা পেয়েছেন হলফনামায় তার উল্লেখ নেই। প্রসঙ্গত দুটি মামলাতেই মূল আসামি লালু প্রসাদ যাদব তিনি ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে বহু মানুষকে রেলে চাকরি দিয়েছিলেন। এছাড়া রাঁচি ও পুরীতে অবস্থিত রেলের দুটি হেরিটেজ হোটেল বেসরকারি কোম্পানিকে বেআইনিভাবে লিজ দিয়েছেন বলে সিবিআই আদালতে চার্জশিট পেশ করেছে। প্রথম মামলায় শুনানি শেষ হয়েছে। ‌এখন সাজা ঘোষণা শুধু বাকি। দ্বিতীয় মামলায় আদালত সিবিআই চার্জশিটকে মান্যতা দিয়ে বিচার শুরু নির্দেশ দিয়েছে। ‌


```