Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রেমডেসিভিরের ব্র্যান্ড সিপ্রেমির দাম কমাচ্ছে সিপলা, দু’দিনের মধ্যে আসছে ভারতের বাজারে

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে রেমডেসিভির ওষুধের জেনেরিক ভার্সন বাজারে আনার নির্দেশ দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোল। হেটেরো ল্যাব ইতিমধ্যেই তাদের ব্র্যান্ড কোভিফোরের প্রায় ১৫ হাজার ভায়াল পাঠিয়ে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভায়। এবার সিপলা ফার্মাস

রেমডেসিভিরের ব্র্যান্ড সিপ্রেমির দাম কমাচ্ছে সিপলা, দু’দিনের মধ্যে আসছে ভারতের বাজারে

শেষ আপডেট: 7 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে রেমডেসিভির ওষুধের জেনেরিক ভার্সন বাজারে আনার নির্দেশ দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোল। হেটেরো ল্যাব ইতিমধ্যেই তাদের ব্র্যান্ড কোভিফোরের প্রায় ১৫ হাজার ভায়াল পাঠিয়ে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভায়। এবার সিপলা ফার্মাসিউটিক্যালও তাদের ব্র্যান্ড সিপ্রেমি আনতে চলেছে দেশের বাজারে। সংস্থার তরফে জানানো হয়েছে, ল্যাবরেটরিতে শেষ পর্যায়ের সেফটি ট্রায়াল চলছে। আগামী দু’দিনের মধ্যেই সিপ্রেমি চলে আসবে বাজারে। করোনা সলিডারিটি ট্রায়ালে রেমডেসিভির ওষুধের সুফল লক্ষ্য করেই এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছিল, রেমডেসিভিরের রিকভারি ট্রায়ালের রিপোর্টও ভালর দিকেই। রেমডেসিভিরের ইন্টারমাস্কুলার ইঞ্জেকশনের প্রয়োগে অন্তত ৬৮% রোগীর শ্বাসকষ্ট কমেছে। রেমডেসিভিরের নির্মাতা সংস্থা গিলিয়েড সায়েন্সেস। তাদের সঙ্গে চুক্তি করেই ভারতে এই ওষুধ তৈরির লাইসেন্স পেয়েছে সিপলা ফার্মাসিউটিক্যাল, হেটেরো ল্যাব ও জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস। তিন সংস্থাই তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছে। যার মধ্যে হেটেরো ল্যাবের ব্র্যান্ড কোভিফোর ও সিপলার ব্র্যান্ড সিপ্রেমি ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়ে গেছে। সিপলা জানিয়েছে, বেশি পরিমাণ সিপ্রেমির ভায়াল তৈরির জন্য দমনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সভারিন ফার্মা ও মুম্বইয়ের বিডিআর ফার্মাকে বরাত দেওয়া হয়েছে। রেমডেসিভির ওষুধের মূল উপকরণ তথা ‘অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট’ বানাচ্ছে বিডিআর ফার্মা। প্রথম ধাপে ৯০ হাজার থেকে এক লাখ সিপ্রেমি ইঞ্জেকশনের ভায়াল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সভারিন ফার্মা জানিয়েছে, প্রতি মাসে প্রায় ৯৫ হাজার ওষুধের ভায়াল তৈরি করার ক্ষমতা রয়েছে তাদের। কোন কোম্পানিতে কত পরিমাণ ওষুধ তৈরি হচ্ছে, তাদের সেফটি ট্রায়ালের রিপোর্ট কী, খুঁটিনাটি তথ্য জানতে টাস্ক ফোর্স তৈরি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল (সিডিএসসিও)। সিপলা জানিয়েছে, তাদের তৈরি রেমডেসিভিরের জেনেরিক ভার্সন সিপ্রেমির সেফটি ট্রায়ালের রিপোর্টও ভাল। সিপলা আগে জানিয়েছিল প্রতি ভায়াল (১০০ মিলিগ্রাম) সিপ্রেমি ওষুধের দাম পড়বে পাঁচ হাজার টাকার কাছাকাছি। সম্প্রতি তারা জানিয়েছে প্রতি ভায়াল চার হাজার টাকা দামে বাজারে আনা হবে। তবে দাম আরও কমানোর ভাবনা রয়েছে তাদের। ইতিমধ্যেই রেমডেসিভিরের জেনেরিক ভার্সন ডেসরেম ভারতের বাজারে আনছে আন্তর্জাতিক ড্রাগ নির্মাতা সংস্থা মাইল্যান এনভি। ড্রাগ কন্ট্রোলের অনুমোদনও পেয়ে গেছে মাইল্যান। ভারতের বাজারে তারা রেমডেসিভিরের দাম রেখেছে প্রতি ভায়ালে ৪৮০০ টাকা। মনে করা হচ্ছে, সেই প্রতিযোগিতার দৌড়েই পাঁচ হাজার টাকা থেকে দাম কমিয়েছে সিপলা। করোনা থেরাপিতে অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধ রেমডেসিভির তৈরির দৌড়ে রয়েছে হায়দরাবাদারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো ল্যাবও। হেটেরো গ্রুপের চেয়ারম্যান ডক্টর পার্থ সারথি রেড্ডি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলের অনুমোদনের পরে এই ওষুধের সেফটি ট্রায়াল করা হয়েছে। ল্যাবরেটরি টেস্টের পরেই করোনা রোগীদের উপর কম ডোজে প্রয়োগ করে দেখা হয়েছে। ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষায় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে এমন রোগী, হাসপাতালে ভর্তি সঙ্কটাপন্ন রোগীর চিকিৎসায় জরুরি ভিত্তিতে এই ওষুধের প্রয়োগ করা যাবে। তবে রোগীর শারীরিক অবস্থা ও আনুসঙ্গিক অন্যান্য বিষয় খতিয়ে দেখে তারপরেই। হেটেরো গ্রুপ জানিয়েছে, অন্তত ২৫ হাজার ভায়াল তৈরি হয়েছে কোভিফোরের। যার মধ্যে ১৫ হাজার ওষুধের ভায়াল পাঠানো হয়েছে বৃহন্মুম্বই পুরসভায় ও ১০ হাজার পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে।  প্রতি ১০০ মিলিগ্রাম ভায়ালের দাম পড়বে ৫৪০০ টাকা। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রায় এক লাখ কোভিফোর ওষুধের ভায়াল বাজারে নিয়ে আসবেন তাঁরা।

```