Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব সিআইডির! মোবাইলের লক খুলে জমা দেওয়ার নির্দেশ

আগামী ২২ ডিসেম্বর সিআইডির সদর দফতর ভবানী ভবনে প্রতাপচন্দ্র দে-কে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গেছে। 

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব সিআইডির! মোবাইলের লক খুলে জমা দেওয়ার নির্দেশ

শেষ আপডেট: 18 December 2023 13:48

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের পর রবিবার! কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে চলতি মাসে তৃতীয় বারের জন্য ডেকে পাঠাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। আগামী ২২ ডিসেম্বর সিআইডির সদর দফতর ভবানী ভবনে প্রতাপচন্দ্র দে-কে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, তাঁর মোবাইল ফোনটিও লক খুলে জমা দিতে বলা হয়েছে সিআইডির কাছে!

বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় একজন আইনজীবী। এক বৃদ্ধা তাঁর বিরুদ্ধে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগে নালিশ ঠুকেছিলেন। অভিযোগকারিণী জানিয়েছিলেন, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্ছেদ করার অভিযোগ নিয়ে মামলা করেছিলেন তিনি, সেই মামলাতেই তদন্তকারীদের উপর প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতেই গত ১ ডিসেম্বর ভবানী ভবনে তাঁকে তলব করেছিল সিআইডি। সেদিন সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় প্রতাপচন্দ্র দে-কে। এরপর গতকাল অর্থাৎ শনিবার ফের ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। এদিন ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিচারপতি সিনহার স্বামীকে। তারপর আবার আগামী ২২ তারিখ ডেকে পাঠানো হল তাঁকে।

উল্লেখ্য, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেও দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা এ কথাও বলেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও অতিরিক্ত পদক্ষেপ করা যাবে না। তবে সেসবের বাইরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে তদন্ত শেষ হলে মুখ বন্ধ খামে করে সেই তথ্য আদালতে পেশ করতে হবে সিআইডিকে।


```