Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামল সিআইডি

শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা ফাটে।

হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামল সিআইডি

বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদ

শেষ আপডেট: 28 April 2024 12:11

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদ। শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা ফাটে। জখম হন বাড়ির এক মহিলা। বিজেপি নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। 

সন্দেশখালিতে রোবট নামার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। এদিকে ঘটনাটিতে ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃত দিলীপ দাসের পরিবার। একই দাবি, এলাকাবাসীদেরও। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সব মিলিয়ে ভোটের আগে তেতে উঠল হাসনাবাদ।

ধৃতকে রবিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এর আগেও নিমাই ও দিলীপের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ২০১৮ সালে এলাকার একটি বোমাবাজির হামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল পুলিশ।

রবিবার সকাল থেকেই বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, “অযথা এই অত্যাচার আর কতদিন করবে। চার তারিখের পরে সব উত্তর পেয়ে যাবে।”

বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এল, শনিবার ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছিল। এমনকী নির্বাচনী সভা থেকে এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রীও। এবার এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। 


```