Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরির তদন্তে এল সিআইডির ফরেনসিক দল

শুক্রবার সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসতে তৎপর হয় পুলিশ। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি (৩) আলি রাজা, ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস ঘটনার তদন্তে যান। কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরির তদন্তে এল সিআইডির ফরেনসিক দল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 August 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হিন্দমোটরের দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর (Bula Chowdhury) বাড়িতে চুরির ঘটনার তদন্তে এল সিআইডি (CID)। শনিবার সকালে সিআইডির ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে। রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া পদ্মশ্রী (Padma Shri award ) পদক-সহ তাঁর যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে। এই আলমারি থেকেই চুরি গিয়েছে সবকিছু।  

হিন্দমোটরের দেবাইপুকুরে বুলার বাড়ি।  নাম "সুন্দর বাড়ি"। এখন বেশিরভাগ কলকাতায় থাকেন বুলা চৌধুরী। মাঝেমধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন। হিন্দমোটরে তাঁর দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন। অভিযোগ, আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। পুলিশে অভিযোগও করা হয়েছিল। কিছুদিন পুলিশ পাহারাও দিয়েছিল। তারপর ফাঁকাই থাকে বাড়ি।
বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে ঘরে ঢোকে চোর। ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা জানতে পেরে ছুটে আসেন তিনি। ঘরের অবস্থা দেখে কেঁদে ফেলেন।

শুক্রবার সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসতে তৎপর হয় পুলিশ। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি (৩) আলি রাজা, ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস ঘটনার তদন্তে যান। কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি শনিবার তদন্তে যায় সিআইডি। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে। ছবি তোলে।

পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপো, ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে বাথরুমের বেসিনের কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। বাদ যায়নি লক্ষ্মীর ঘটও।


```