Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনে ১৪-র নীচে নামল কলকাতার পারদ! আজ মরশুমের শীতলতম দিন, হাড় কাঁপানো শীত রাজ্যজুড়ে

বৃহস্পতিবার থেকেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

বড়দিনে ১৪-র নীচে নামল কলকাতার পারদ! আজ মরশুমের শীতলতম দিন, হাড় কাঁপানো শীত রাজ্যজুড়ে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 December 2025 09:38

দ্য ওয়াল ব্যুরো: আজ বড়দিন (Christmas)। আর আজ থেকেই শীতের প্রকোপে (Winter) কাঁপতে চলেছে বাংলা (West Bengal)। উত্তরবঙ্গে (North Bengal) ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এবার সেই শীতের কামড় স্পষ্টভাবে টের পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসীও (South Bengal)।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, এ মরশুমে প্রথমবার ১৪-র নীচে নেমেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকেই রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে চলতি সপ্তাহে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে বলে পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

ডিসেম্বরের (December) শেষ লগ্নে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে। তার ফলেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গোটা রাজ্যজুড়েই (West Bengal) তাই জাঁকিয়ে শীতের আমেজ।  

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলেও শীতের দাপট বাড়বে। পুরুলিয়ায় (Purulia) পারদ নেমে যেতে পারে ৯ ডিগ্রিতে। বীরভূম (Birbhum) ও বাঁকুড়াতেও (Bankura) জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশা (Fog) বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

আগামী ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই তাপমাত্রার পতন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। খুব বেশি তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

ইতিমধ্যে উত্তরবঙ্গেও প্রবল শীত নিজের উপস্থিতি জানান দিচ্ছে। উত্তুরে হাওয়ার প্রভাবে শীত আরও বাড়বে, সঙ্গে থাকবে ঘন কুয়াশা। আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, আপাতত দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’ থেকে তিন দিনে উষ্ণতার কোনও ইঙ্গিত নেই বলেই জানানো হয়েছে। বরং দক্ষিণবঙ্গে পারদের পতন আরও স্পষ্ট হবে।


```