Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সৌদির মরুভূমিতে 'অস্বাভাবিক' তুষারপাত জলবায়ু সঙ্কটের বড় প্রমাণ, আরও চিন্তায় ভারত

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন মানেই সর্বত্র গরম বাড়বে - এই ধারণা ভ্রান্ত। উল্টে, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে জমা হচ্ছে বেশি আর্দ্রতা ও শক্তি। তার ফলেই দীর্ঘদিনের পরিচিত আবহাওয়ার ছক ভেঙে পড়ছে।

সৌদির মরুভূমিতে 'অস্বাভাবিক' তুষারপাত জলবায়ু সঙ্কটের বড় প্রমাণ, আরও চিন্তায় ভারত

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 December 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে তুষারপাত (Snowfall in Saudi Arabia) এমনিতেই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু এই শীতে সে দেশের উত্তরাঞ্চলের যে দৃশ্য সামনে এসেছে, তা একযোগে বিস্ময়কর ও উদ্বেগজনক। তাবুক ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে হঠাৎ করেই তাপমাত্রা নেমে গেছে বহু নীচে। পাহাড় ঢেকে গেছে বরফে (Ice)। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে জারি করতে হয়েছে আবহাওয়া সতর্কতা (Weather Alert)।

মরুভূমির (Dessert) বুকে তুষারঢাকা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই দৃশ্য শুধুই নান্দনিক নয় - এর গভীরে লুকিয়ে রয়েছে আরও বড় বার্তা। পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় (Weather Change) মৌলিক পরিবর্তন ঘটছে, আর তার প্রভাব চোখের সামনেই স্পষ্ট হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন মানেই সর্বত্র গরম বাড়বে - এই ধারণা ভ্রান্ত। উল্টে, পৃথিবীর গড় তাপমাত্রা (Average Tempareture) বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে জমা হচ্ছে বেশি আর্দ্রতা ও শক্তি। তার ফলেই দীর্ঘদিনের পরিচিত আবহাওয়ার ছক ভেঙে পড়ছে। কোথাও চরম গরম, কোথাও অস্বাভাবিক বৃষ্টি, আবার কোথাও হঠাৎ শৈত্যপ্রবাহ - সবই একই সঙ্কটের ভিন্ন রূপ।

এই বাস্তবতা এ বছর ভারত (India) নিজেও প্রত্যক্ষ করেছে। উত্তর ও মধ্য ভারতে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের (Heatwave) পর হিমালয় রাজ্যগুলিতে একের পর এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি (Cloudburst Rain)। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও সিকিমে প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। কোথাও দেরিতে, কোথাও অনিয়ন্ত্রিতভাবে বৃষ্টি নেমে মারাত্মক বন্যা ডেকে এনেছে।

ভারতের ক্ষেত্রে এই সতর্কতা কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে নয়, বরং গোটা বাস্তুতন্ত্রের ভারসাম্য ভেঙে পড়ার ইঙ্গিত। কৃষি, জলের ব্যবস্থা, শহরের পরিকাঠামো কিংবা বিদ্যুৎ চাহিদা - সবই ঋতুর স্থির ছকের উপর দাঁড়িয়ে। সেই ছক ভেঙে গেলে ক্ষতির বহর বহুগুণ বেড়ে যায় - ফসল নষ্ট হয়, শহর ডুবে যায়, গরমে মৃত্যু বাড়ে।

সৌদি আরবের (Saudi Arabia) তুষারপাতকে তাই শুধুমাত্র 'অস্বাভাবিক ঘটনা' বলে উড়িয়ে দেওয়া যায় না। এটি বিশ্বজুড়ে বেড়ে ওঠা অস্থির জলবায়ুর আরও একটি স্পষ্ট প্রমাণ। উষ্ণায়ন যত বাড়বে, ততই এমন অস্বাভাবিক ঘটনা বাড়বে।

এই প্রবণতা শুধু আরব দুনিয়ায় সীমাবদ্ধ নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যায় (Flash Flood) লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। আফ্রিকার বহু অংশে কখনও চরম খরা, কখনও প্রবল বৃষ্টি কৃষিকে বিপর্যস্ত করছে। দক্ষিণ আমেরিকায় অস্বাভাবিক তাপমাত্রা বিদ্যুৎ সরবরাহ ও বাস্তুতন্ত্রে ধাক্কা দিচ্ছে।

বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘন জনবসতি, দুর্বল পরিকাঠামো ও জলবায়ু-নির্ভর জীবিকার কারণে সামান্য আবহাওয়ার বিচ্যুতিও মানবিক ও অর্থনৈতিক সঙ্কটে পরিণত হচ্ছে। চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত COP30 জলবায়ু সম্মেলনেও এই বৈষম্যের বিষয়টি বিশেষ ভাবে উঠে এসেছে।

বার্তাটি স্পষ্ট - জলবায়ু সঙ্কট আর দরজায় কড়া নাড়ছে না। সেটি ইতিমধ্যেই ঘরের ভেতরে ঢুকে পড়েছে।


```