Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টাকা ফেরাল রোজভ্যালি, কোর্টের নির্দেশে পুজোর আগেই স্বস্তিতে কয়েক হাজার আমানতকারী

আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

টাকা ফেরাল রোজভ্যালি, কোর্টের নির্দেশে পুজোর আগেই স্বস্তিতে কয়েক হাজার আমানতকারী

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 4 October 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে টাকা ফেরানোর কাজ শুরু হয়েছিল আগেই। সেই মতোই টাকা পেলেন রোজভ্যালিতে টাকা খোয়ানো আমানতকারীরা। পুজোর আগে খোয়ানো টাকার সিংহভাগ ফিরে পেয়ে স্বস্তিতে আমানতকারীরা।

সূত্রের খবর, প্রথম দফায় ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা।

এরপরই জানানো হয়, যাঁদের টাকা খোয়া গিয়েছে তাঁরা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যেন রোজভ্যালির ওয়েবসাইটে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই প্রথম দফায় ৭ হাজার ৩৪৬ জনকে টাকা ফেরানো হল।

শুক্রবারই আমানতকারীদের টাকা ফেরানো নিয়ে বৈঠক হয়। এদিনের বৈঠকে ইডির জয়েন্ট ডিরেক্টর জানান, ‘প্রথম দফার টাকা ফেরানোর কাজ শুরু হল। এদিন ৭ হাজার ৩৪৬ জনকে টাকা ফেরত পাঠানো হয়েছে। ১০ হাজার ২০০ টাকা করে আমানতকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। আগামীদিনেও ধীরে ধীরে বাকিরা তাঁদের অর্থ ফেরত পাবেন।’ প্রতি মাসেই ধীরে ধীরে টাকা পাঠানোর আশ্বাস দেন আশ্বাস তিনি।

টাকা ফেরত চেয়ে মোট ২৮ লক্ষ ১০ হাজার ৭১৪ আবেদন জমা পড়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু স্ক্রুটিনির পরই অনেক আবেদনই বাতিল করে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার ৭ হাজার ৩৪৬ জনকে টাকা ফেরানোর কাজ শুরু হল।

রোজভ্যালি চিটফাণ্ডের টাকা ইডিকে ফেরানোর নির্দেশ আগেই দিয়েছিল পিএমএলএ আদালত। রোজভ্যালির প্রায় ১১.৯৯ কোটি টাকার ১৪টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।


```