Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এবার চিন থেকে পাকিস্তানে গেলেন তরুণী, একবার চোখের দেখা দেখবেন 'অনলাইন' প্রেমিককে

দ্য ওয়াল ব্যুরো: সীমা হায়দার কিংবা অঞ্জুর প্রেমকাহিনী এখন নেটমাধ্যমে ভাইরাল। দুজনেই প্রেমের টানে স্বামী সন্তান ফেলে বিদেশে পাড়ি দিয়েছেন। একজন এসেছেন পাকিস্তান থেকে ভারতে, আর একজন ভারত থেকে গেছেন পাকিস্তানে। এবার সেরকমই এক অদম্য প্রেমের টান

এবার চিন থেকে পাকিস্তানে গেলেন তরুণী, একবার চোখের দেখা দেখবেন 'অনলাইন' প্রেমিককে

শেষ আপডেট: 27 July 2023 18:37

দ্য ওয়াল ব্যুরো: সীমা হায়দার কিংবা অঞ্জুর প্রেমকাহিনী এখন নেটমাধ্যমে ভাইরাল। দুজনেই প্রেমের টানে স্বামী সন্তান ফেলে বিদেশে পাড়ি দিয়েছেন। একজন এসেছেন পাকিস্তান থেকে ভারতে, আর একজন ভারত থেকে গেছেন পাকিস্তানে। এবার সেরকমই এক অদম্য প্রেমের টানে এবার চিন থেকে পাকিস্তানে গিয়ে পৌঁছালেন ২১ বছরের এক তরুণী (Chinese Woman Goes To Pak)।

সূত্রের খবর, স্ন্যাপচ্যাট-এর মাধ্যমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বাসিন্দা ১৮ বছরের জাভেদের সঙ্গে আলাপ হয়েছিল চিনের ২১ বছরের তরুণী গাও ফেং-এর (Gao Feng)। আলাপের অল্প সময়ের মধ্যেই পরস্পরের প্রেমে পড়ে যান দুজনে। তারপরেই প্রেমিকের সঙ্গে দেখা করতে তিন মাসের ভিসা নিয়ে পাক অধিগৃহীত কাশ্মীরের গিলগিট প্রদেশ দিয়ে বুধবার ইসলামবাদে প্রবেশ করেন তিনি। সেখান থেকেই জাভেদ লোয়ার ডির জেলার সামারবাঘ তহসিলে নিজের মামারবাড়িতে নিয়ে যান প্রেমিকাকে।

জাভেদের নিজের বাড়ি আফগানিস্তান সীমান্তে বাজাউর জেলায়। এই এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে নিরাপত্তা সংক্রান্ত অশান্তি লেগেই থাকে। তাই প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে যাননি তিনি। (Chinese Woman Goes To Pak)

লোয়ার ডির জেলার জেলা পুলিশ অধিকারিক জিয়াউদ্দিন জানিয়েছেন, তরুণীর নিরাপত্তার সব রকম বন্দোবস্ত করা হয়েছে। তবে মহরমের জন্য তাঁকে ইচ্ছেমতো সামারবাঘে ঘুরতে দেওয়া হচ্ছে না।

মেয়ে মরে গেছে! পাকিস্তানে গিয়ে বিয়ে করা অঞ্জুকে নিয়ে বিস্ফোরক তাঁর বাবা


```