Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আইনস্টাইনের মস্তিষ্ক বিক্রি করছে চিন! আরও খোলতাই হবে বুদ্ধি, কিনবেন নাকি?

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন হোক, বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট, কিংবা ঘুড়ির মাঞ্জা, অত্যন্ত সস্তায় নিত্যব্যবহার্য জিনিস বিক্রি করার ব্যাপারে চিনের জুড়ি মেলা ভার। নিজের দেশ তো বটেই, ভারত সহ পৃথিবীর বহু দেশেই দেশি জিনিসকে মাত দিয়ে রমরম

আইনস্টাইনের মস্তিষ্ক বিক্রি করছে চিন! আরও খোলতাই হবে বুদ্ধি, কিনবেন নাকি?

শেষ আপডেট: 7 September 2023 12:18

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন হোক, বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট, কিংবা ঘুড়ির মাঞ্জা, অত্যন্ত সস্তায় নিত্যব্যবহার্য জিনিস বিক্রি করার ব্যাপারে চিনের জুড়ি মেলা ভার। নিজের দেশ তো বটেই, ভারত সহ পৃথিবীর বহু দেশেই দেশি জিনিসকে মাত দিয়ে রমরমিয়ে বিক্রি হয় চিনা পণ্য। উদ্ভাবনীশক্তিতে চিনের মানুষ যে অতুলনীয়, তা একবাক্যে স্বীকার করেন অনেকেই। সম্প্রতি সে দেশের একটি অনলাইন পোর্টাল এমন একটি জিনিস বিক্রি করছে, যা দেখে তাজ্জব নেটিজেনরা। তাওবাও (Taobao) নামে ওই পোর্টালটি মস্তিষ্কের ক্ষমতা আরও উন্নত করার জন্য একটি জিনিস বিক্রি করছে, যেটির নাম 'আইনস্টাইনস ব্রেন (Chinese Website Sells Einstein's Brain)।

বিশ্ববরেণ্য এই বিজ্ঞানীর বুদ্ধি এবং মেধা বরাবরই মানুষের আগ্রহের বিষয়। তাই বুদ্ধি এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য তৈরি 'প্রোডাক্ট'-এর নাম হিসেবেও তাঁকেই বেছে নিয়েছে সংস্থাটি। ওই শপিং ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে, এটি ব্যবহার করলে নাকি অ্যালবার্ট আইনস্টাইনের (Albert Einstein) মতোই উন্নত হয়ে যাবে ব্যবহারকারীর মস্তিষ্ক।

তবে মজার ব্যাপার হল, এই জিনিসটি কোনও ওষুধ কিংবা ইলেকট্রনিক্স চিপ নয়। এটি আসলে একটি 'ভার্চুয়াল' জিনিস, যার প্রতি ইউনিটের দাম ০.১ থেকে ১ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ টাকা থেকে ১২ টাকা। বলা বাহুল্য, মাত্র ১২ টাকায় যদি আইনস্টাইনের মতোই ক্ষুরধার হয় বুদ্ধি, তাহলে মানুষ তা কিনতে চাইবেন বৈকি! ইতিমধ্যেই নাকি আইনস্টাইনের ছবি দিয়ে বিক্রি করা সেই প্রোডাক্ট কিনে ফেলেছেন ২০ হাজারেরও বেশি মানুষ। (Chinese Website Sells Einstein's Brain)

ওই প্রোডাক্টের বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ভার্চুয়াল এই জিনিসটির জন্য টাকা দেওয়ার পর যেটা করতে হবে, সেটা হল 'স্মার্ট' হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। কেনার পর প্রথম রাতে ঘুমোনোর পরেই বোঝা যাবে, আইনস্টাইনের ব্রেন মাথার ভিতর কাজ করতে শুরু করেছে, দাবি সংস্থাটির।

ইন্টারনেটে ইতিমধ্যেই ঝড় তুলেছে আইনস্টাইনের ব্রেন। আশ্চর্যজনকভাবে, ব্যবহারকারীদের অনেকেই দাবি করেছেন, সত্যিই এই জিনিসটি ব্যবহার করার পর থেকে তাঁরা বুদ্ধির বিকাশ অনুভব করতে পারছেন।

একজন রিভিউতে লিখেছেন, 'এটা খুবই কার্যকর। এটা ব্যবহার করার পর আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার ক্ষমতার তাৎপর্যপূর্ণ তফাৎ লক্ষ করেছি। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি।'

তবে চংকিং-এর মনোবিদ চেন জিলিং জানিয়েছেন, মানুষের বিশ্বাসের উপরে নির্ভর করবে এই যন্ত্র কাজ করবে, নাকি করবে না। মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে আরাম অনুভব করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এটি, দাবি তাঁর। 'আপনি যদি এটা ব্যবহার করার পর মনে করেন আপনি আইনস্টাইনের মতোই জ্ঞান এবং বুদ্ধির অধিকারী, তাহলে সেই আত্মবিশ্বাসই আপনাকে পরীক্ষার হলে অন্য সময়ের তুলনায় ভাল ফল করতে সাহায্য করবে,' জানিয়েছেন তিনি।

'এটার দাম বেশি নয়। তবে মানুষের জীবনের সন্তুষ্টি এবং আনন্দ আনতে সক্ষম এটি। ইঁদুরদৌড়ের জীবনে এই ধরনের সহজে এবং কম খরচে আবেগের অনুভব মানুষের কাছে মজা এবং স্বস্তি পাওয়ার মাধ্যম হয়ে উঠছে আস্তে আস্তে,' আরও জানিয়েছেন তিনি।

সোনার ক্রেডিট কার্ড! ভ্যানিটি ব্যাগে পটল! পাচারের কৌশল দেখে ভিরমি খাচ্ছেন গোয়েন্দারা


```