Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চিনের কপ্টার ঘুর ঘুর করছিল লাদাখের কাছে, টের পেয়েই পৌঁছে গেল বায়ুসেনার সুখোই

দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমের নাকু লা সেক্টরে তখন ভারত ও চিনের সেনাদের মধ্যে হাতাহাতি শুরু হয়নি। তার আগেই বিপদ সংকেত পৌঁছে গিয়েছিল। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা কপ্টারকে। এই ঘটনা ঘটে গত সপ্তাহে। সেনা

চিনের কপ্টার ঘুর ঘুর করছিল লাদাখের কাছে, টের পেয়েই পৌঁছে গেল বায়ুসেনার সুখোই

শেষ আপডেট: 11 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমের নাকু লা সেক্টরে তখন ভারত ও চিনের সেনাদের মধ্যে হাতাহাতি শুরু হয়নি। তার আগেই বিপদ সংকেত পৌঁছে গিয়েছিল। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা কপ্টারকে। এই ঘটনা ঘটে গত সপ্তাহে। সেনা সূত্র জানানো হয়েছে, ভারতের আকাশসীমা লঙ্ঘন না করলেও চিনা কপ্টারগুলি প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) অনেক কাছাকাছি এসে পড়ে। চিনা কপ্টারের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গেই উড়ে যায় ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান। উত্তর সিকিমের নাকু লা সেক্টরের সংঘর্ষ উস্কে দিয়েছে ২০১৭ সালের ডোকালাম সীমান্ত বিবাদের স্মৃতি। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, সীমান্ত চুক্তি ভেঙেই নাকু লা সেক্টরের দিকে এগিয়ে আসছিল চিনের সেনা। চোখে পড়ার পরেই রুখে দাঁড়ায় ভারতীয় বাহিনী। হাতাহাতি শুরু হয়ে যায় দুই তরফেই। এই সংঘর্ষে আহত হন দু’পক্ষের সেনারাই। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সরকারি সূত্রে খবর মিলেছে শনিবারের ওই ঘটনার আগেই উত্তর সিকিম সীমান্তে চিনের গতিবিধির আঁচ করেছিল ভারতীয় বাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণরেখার অনেক কাছাকাছি উড়ে এসেছিল চিনের কপ্টার। তার আগে ওই এলাকায় রুটিন টহল দিচ্ছিল ভারতের নজরদারি বিমান। চিনা কপ্টারের গতিবিধি টের পেয়েই খবর যায় গ্রাউন্ড কন্ট্রোলে। সঙ্গে সঙ্গেই ছুটে যায় বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই ফাইটার জেট। পরিস্থিতির দিকে নজর রাখা শুরু হয়। তারপরেই দু’ তরফে সেনা সংঘর্ষ শুরু হয় নাকু লা সেক্টরে। চিন ও ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষে গোলাগুলি চলেছিল কিনা সেটা জানা যায়নি, তবে একটি সূত্র জানাচ্ছে,  শনিবার ভারত ও চিনের সেনাবাহিনী পরস্পরের উদ্দেশে পাথর ছোড়ে।  যদিও চিনের বিদেশমন্ত্রক দাবি করেছে, দুই দেশের সীমান্তে বরাবরই শান্তি ও সুস্থিতি বজায় রেখেছে চিনের সেনারা। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানের দাবি, সীমান্ত সমস্যার অনেকটাই সমাধান হয়েছে, এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। বস্তুত, চিনের দাবি উড়িয়ে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে চিন ফের আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। মুখোমুখি বিবাদের আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি চালাচ্ছিল চিন। এলএসি-তে চিনা কপ্টারের গতিবিধি সেটাই প্রমাণ করছে। চিন-ভারত সীমান্ত বিবাদ আজকের নয়। সেই ২০১৭ সালের ১৬ জুন থেকে ২৮ অগস্ট ডোকালাম সীমান্ত একইভাবে রণসাজে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের বাহিনী। লাদাখে প্যাঙ্গং লেকের ধারে দু’পক্ষ পাথর ছোড়াছুড়ি করেছিল। শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে আলোচনার পরে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু পরবর্তীকালে ডোকালাম নিয়ে চিনের উপরে পাল্টা চাপ বাড়িয়ে সিকিম-সহ উত্তর-পূর্ব সীমান্তে সেনার সংখ্যা বাড়ায় ভারত।চিন-সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেনার অন্দরে সতর্কতাও বাড়ানো হয়। ভারত পষ্টাপষ্টি জানিয়ে দেয়, সশস্ত্র বাহিনী যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সক্ষম।

```