
শেষ আপডেট: 17 November 2022 11:38
দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar Murder Case) দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Ameen Poonawala)। শ্রদ্ধার ধড় থেকে মাথা আলাদা করে নতুন কেনা ফ্রিজে সাজিয়ে রেখেছিল তাঁরই প্রেমিক। ধারালো কোনও অস্ত্র দিয়ে বাকি দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলে! পুলিশ দেহের অনেক টুকরো খুঁজে পেলেও এখনও শ্রদ্ধার মাথা ও আর বেশকিছু অংশ পায়নি। এদিন আদালতে সেটাই জানায় পুলিশ।
কিন্তু এভাবে দেহ টুকরো করেছিল কেন আফতাব?
পুলিশি জেরার মুখে খুন ও পরে তা টুকরো করে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে আফতাব। কিন্তু আফতাব কোথায় শ্রদ্ধার কাটা মুন্ডু ফেলেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যে। তবে পুলিশের কাছে আফতাব জানিয়েছে, শ্রদ্ধার মুন্ডু পুড়িয়ে দিয়েছিল সে।
কিন্তু কেন? আফতাব তার স্বীকারোক্তিতে জানিয়েছে, মুন্ডু পোড়ানো হয়েছে শ্রদ্ধার পরিচিতি গোপন করতেই। পুলিশ বা কেউ যাতে সেই মুন্ডু দেখে শ্রদ্ধার বলে চিনতে না পারে। এই একই কারণেই দেহের অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করে ফেলে আফতাব।
পুলিশ এদিন এই খুন সম্পর্কিত অনেক তথ্য আদালতে পেশ করেছে। সেখানেই ছিল আফতাবের স্বীকারোক্তি। সেখানেই উঠে এসেছে এমন নানান তথ্য। এদিকে গোটা শহরজুড়ে শ্রদ্ধার কাটা মুন্ডুর সন্ধান চালাচ্ছে পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, গত মে মাসে দিল্লির রামলীলা ময়দানের কাছে একটি কাটা মুন্ডু মিলেছিল। সেই সময় এই মুন্ডু যে কার তা শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের সন্দেহ, যেহেতু এই মুন্ডু উদ্ধারের দিন কয়েক বাদেই খুন হন শ্রদ্ধা তাই এই মুন্ডু তাঁর হলেও হতে পারে। যদিও ফরেন্সিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাবে না।
শ্রদ্ধাকে কোপানোর অস্ত্র মেলেনি, মিলেছে চড়া জলের বিল! দিল্লি পুলিশ কতটা এগোল তদন্তে, জেনে নিন