Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চিনে স্কুল বাসে উঠে শিশুদের উপর ছুরি চালালো আততায়ী, ক্ষত-বিক্ষত বহু

দ্য ওয়াল ব্যুরো: বেজিংয়ের নির্জন রাস্তায় দাঁড়িয়ে একটি স্কুল বাস । শোনা যাচ্ছে কয়েকজন খুদের গোঙানি । পুলিশ এসে বাসের দরজা খুলতেই সামনে আসে নৃশংস ছবি । রক্তাক্ত অবস্থায় বাসের সিটে পড়ে রয়েছে অন্তত ২০ জন খুদে পড়ুয়া । তাদের মাথায় গভীর ক্ষত, ক

চিনে স্কুল বাসে উঠে শিশুদের উপর ছুরি চালালো আততায়ী, ক্ষত-বিক্ষত বহু

শেষ আপডেট: 7 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বেজিংয়ের নির্জন রাস্তায় দাঁড়িয়ে একটি স্কুল বাস । শোনা যাচ্ছে কয়েকজন খুদের গোঙানি । পুলিশ এসে বাসের দরজা খুলতেই সামনে আসে নৃশংস ছবি । রক্তাক্ত অবস্থায় বাসের সিটে পড়ে রয়েছে অন্তত ২০ জন খুদে পড়ুয়া । তাদের মাথায় গভীর ক্ষত, কেউ বা রক্তাক্ত হাত – পা নিয়ে ছটফট করছে ।  মঙ্গলবার বেজিংয়ের একটি স্কুল বাসে আচমকা দুষ্কৃতী হামলা হয় । এলোপাথাড়ি ছুরি চলে খুদেদের উপর । তারপরই আহত অবস্থায় এভাবেই শিশুদের উদ্ধার করে পুলিশ ।  বেজিংয়ের জি-চেং সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের টার্গেট করে এক দুষ্কৃতী । ঘটনার দিন স্কুল বাসটিকে ধাওয়া করে আটকায় সে । প্রথমে স্কুলের বাস চালকের উপর হামলা চালিয়ে পড়ুয়াদের উপর ঝাঁপায়। খুদেদের উপর ছুরি চালায় লাগাতার । সেই সময় চালক আহত অবস্থাতেই পুলিশকে ফোন করে ডাকেন । ততক্ষণে রক্তাক্ত ছোট্ট পড়ুয়ারা ।  পুলিশ এসে আততায়ীকে গ্রেফতার করে, এখনও হামলার কারণ জানা যায়নি।  ২০ পড়ুয়াদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের প্রত্যেকের মাথায় গভীর ক্ষত । চোখ, কান, নাকও গুরুতর ভাবে জখম হয়েছে । চিনে খুব বেশি আততায়ী বা দুষ্কৃতী হামলা ঘটে না । প্রশাসনের কড়াকড়িতে বন্দুকবাজের হামলাও সচরাচর চোখে পড়ে না ।   Image result for knife attack on school student তবে, গত দুই-তিন বছর ধরে বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনায় রক্তাক্ত হয়েছে চিন । মাঝে মাঝেই চিনের ব্যস্ত রাস্তা, ব্যাঙ্ক, স্কুল-কলেজে ঢুকে হামলা চালিয়েছে বন্দুকবাজ । ২০১৭ সালেই দক্ষিণ চিনে এক ব্যক্তি কুপিয়ে ১২ শিশুকে হত্যা করে । জানা যায়, মানসিক অবসাদে ভুগছিল সে । মন ভালো করতে নাকি বাচ্চাদের নৃশংস ভাবে খুন করে । মঙ্গলবারের হামলার ঘটনা যদিও একটু আলাদা । বেজিং পুলিশের অনুমান, স্কুলের উপর পুরনো রাগ থেকেই বাচ্চাদের টার্গেট করে ওই আততায়ী । পড়ুন- https://www.four.suk.1wp.in/national-wide-bandh-effect-news/

```