Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেললাইনে ওটা কী! লাল কাপড় খুলতেই চমকে উঠলেন স্থানীয়রা, মালদহে আতঙ্ক

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন রেললাইনের পাশে ওই পুঁটলি ঘিরে ভনভন করছিল মাছি। স্থানীয়রা কাছে গিয়ে কাপড় খুলতেই বেরিয়ে আসে এক সদ্যোজাতের দেহ।

রেললাইনে ওটা কী! লাল কাপড় খুলতেই চমকে উঠলেন স্থানীয়রা, মালদহে আতঙ্ক

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 August 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে (Rail Line) লাল কাপড়ে মোড়া এক পুঁটলি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় মালদহে (Maldah)। প্রথমে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল হয় যে ওটায় কী রয়েছে। অনেকে ভয় পাচ্ছিলেন সেটাকে বোমা ভেবে। কিন্তু লাল কাপড় খুলতেই শোরগোল। উদ্ধার হল মৃতদেহ (Dead Body)।

বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maldah Medical College) সংলগ্ন রেললাইনের পাশে ওই পুঁটলি ঘিরে ভনভন করছিল মাছি। স্থানীয়রা কাছে গিয়ে কাপড় খুলতেই বেরিয়ে আসে এক সদ্যোজাতের দেহ। মুহূর্তেই ছড়ায় তীব্র চাঞ্চল্য।

ওই এলাকায় একাধিক নার্সিংহোম রয়েছে। এমন জায়গায় এভাবে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, কারও গাফিলতিতে বা অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। এরপর দেহ লুকোনোর জন্য এভাবে ফেলে দেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, তিনি রেললাইনের পাশে হাঁটছিলেন। তখনই চোখে পড়ে লাল পুঁটলি। সন্দেহ হওয়ায় ডাকেন আশপাশের মানুষজনকে। একসঙ্গে কাপড় খোলার পরই দেখা যায় শিশুর নিথর দেহ। পাশে একটি ব্যাগও পড়েছিল বলে জানিয়েছেন তাঁরা।

কেউ মনে করছেন, জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা গেছে। তারপর ইচ্ছাকৃতভাবেই এখানে দেহ ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কে এমন কাজ করল, তা কারও বোধগম্য হচ্ছে না। আবার কারও এও ধারণা, হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়ে থাকতে পারে সদ্যোজাতের। তারপর তার দেহ ফেলে দেওয়া হয়েছে।

এই খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, কাছাকাছি কোনও নার্সিংহোম থেকে দেহ ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনা ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে - শিশুটির মৃত্যু স্বাভাবিক নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্য? কীভাবে ও কারা দেহটি সেখানে ফেলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা চাইছেন, দ্রুত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।


```