Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

'মুখ্যমন্ত্রী বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন', ওয়াকফ আইন নিয়ে রাজ্যপালের দুয়ারে অধীর

ওয়াকফ আইন কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যাতে কোনও সম্পত্তিতে দখল না নিতে পারে— সেই দাবিতেই এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। 

'মুখ্যমন্ত্রী বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন', ওয়াকফ আইন নিয়ে রাজ্যপালের দুয়ারে অধীর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 December 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে ফের সরব কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। এ ব্যাপারে শুক্রবার তীব্র ভাষায় রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তিনি বলেন, “ওয়াকফ আইন আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সরকারের উদ্দেশ্যই হল আল্লার নামে নথিভুক্ত সম্পত্তিকে নিজের দখলে নেওয়া।” 

অধীরের দাবি, পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার একক ওয়াকফ সম্পত্তি, আর গোটা দেশে সংখ্যাটা প্রায় আট লক্ষ। তাঁর অভিযোগ, “এই সমস্ত সম্পত্তির কোনও শ্বেতপত্র প্রকাশ করে না সরকার। কয়েক মাসে এত নথিভুক্তকরণ সম্ভবই নয়।”

তাঁর কথায়, রাজ্যের জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু সেগুলোর একাংশে মদের দোকান পর্যন্ত চালু হয়েছে। আরও একধাপ এগিয়ে অধীর বলেন, “কাল কাউকে দাফন করতেও চাইলে সংখ্যালঘুদের সরকারি জমিতে যেতে হবে! মুসলিম কিনা তা প্রমাণ করতে হবে নথিভুক্তির আগে— এটা লজ্জাজনক।”

ওয়াকফ সম্পত্তি রক্ষায় কংগ্রেস শাসনের কথা তুলে ধরে অধীর বলেন, “ঝাঁসির রানি থেকে লক্ষ্ণৌয়ের বেগম— অনেকে প্রাণ দিয়েছেন ওয়াকফ সম্পত্তি রক্ষায়। সিপাহী বিদ্রোহেও ওয়াকফের আয় ব্যবহার হয়েছিল ব্রিটিশ বিরোধী লড়াইয়ে।”

তৃণমূল সরকারের উদ্দেশে তাঁর সরাসরি আক্রমণ, “মুখ্যমন্ত্রী বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন। আশা করেছিলাম তিনি এই বিল পাশ হতে দেবেন না। কিন্তু আজ সংখ্যালঘুর সম্পত্তিকেই অবজ্ঞা করা হচ্ছে।”

ওয়াকফ আইন কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যাতে কোনও সম্পত্তিতে দখল না নিতে পারে— সেই দাবিতেই এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অধীরের কটাক্ষ, “আগামী দিনে তৃণমূল থাকবে না। কিন্তু ওয়াকফ সম্পত্তির অবজ্ঞা আমরা কোনও অবস্থাতেই হতে দেব না।”


```