Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবারই দিঘায় যাচ্ছেন মমতা, প্রথম রথযাত্রা ঘিরে সৈকত শহরে প্রস্তুতি তুঙ্গে

গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তারপর থেকেই সৈকত শহরে উপচে পড়ছে ভক্তসমাগম। প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দিঘার মন্দিরে পৌঁছে গিয়েছেন। ২৭ জুন রথযাত্রার দিন ভিড় আরও বাড়বে বলে আশা।

বুধবারই দিঘায় যাচ্ছেন মমতা, প্রথম রথযাত্রা ঘিরে সৈকত শহরে প্রস্তুতি তুঙ্গে

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 25 June 2025 09:36

দ্য ওয়াল ব্যুরো: দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে (Digha Jagannath temple) প্রথমবার আয়োজিত হচ্ছে রথযাত্রা (Digha Rath Yatra)। এই ঐতিহাসিক মুহূর্তের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে ঠিক ছিল, রথের আগের দিন, বৃহস্পতিবার দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁর সফরে আনা হয়েছে বদল। তিনি বুধবারই দিঘায় পৌঁছতে পারেন বলে জানিয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

এদিন সকালে টেলিফোনে ইসকনের (ISCKON) ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন, "প্রথমে ঠিক ছিল রথযাত্রার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিঘায় আসবেন মুখ্যমন্ত্রী। তবে শেষ মুহূর্তে সফরসূচি বদল হয়েছে বলে জানতে পেরেছি। মুখ্যমন্ত্রী বুধবার দুপুরেই দিঘায় পৌঁছচ্ছেন।"

গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তারপর থেকেই সৈকত শহরে উপচে পড়ছে ভক্তসমাগম। প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দিঘার মন্দিরে পৌঁছে গিয়েছেন। ২৭ জুন রথযাত্রার দিন ভিড় আরও বাড়বে বলে আশা।

নবান্নে ইতিমধ্যেই হয়েছে উচ্চপর্যায়ের বৈঠক। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দিঘায় গিয়ে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, রথের দিন দুই লক্ষের বেশি মানুষের জমায়েত হতে পারে। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা — মন্দির চত্বর ও রথযাত্রার রুটজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। রাখা হচ্ছে লম্বা দড়ি, যাতে পর্যটকরাও রথ টানতে পারেন।

পুরীর মতো দিঘার মন্দিরেও যাতে রথযাত্রার আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া যায় তার জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১ টাকা দিয়ে আগেই সোনার ঝাড়ু কিনে দিয়েছিলেন মমতা। জানা যাচ্ছে, রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন। তারপরই রথের চাকা গড়াবে।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি — যা মন্দির থেকে প্রায় ১ কিমি দূরে। সূত্রের খবর, বাঁক নিতে সমস্যা হওয়ায় রথযাত্রার রুটে আনা হয়েছে বদল। এবার রথ টানা হবে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে ১১৬-বি জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত।


```