Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ছৌ শিল্পীদের ট্যালেন্টকে কাজে লাগানোর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী বললেন মুখ্যমন্ত্রী

শুক্রবার বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছৌ শিল্পীদের ট্যালেন্টকে কাজে লাগানোর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 15 November 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো: ছৌ শিল্পীদের ট্যালেন্টকে কাজে লাগাতে উদ্যোগী হবে রাজ্য। সরকারের তরফে তাঁদের জিমন্যাস্টিকের ট্রেনিং দেওয়া হবে। শুক্রবার বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ছৌ শিল্পীরা ভাল লং জাম্পও দিতে পারে। এদের জিমন্য়াস্টিকের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলে আগামীদিনে এরাই হয়তো অলিম্পিক থেকে সোনা আনবে।" 

বক্তৃতার মধ্যেই এ ব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশে মমতা বলেন, "আমি অরূপকে এই বিষয়টা দেখতে বলব।"

ইতিমধ্যে ছৌ নাচ যে বিশ্বের দরবারে স্বীকৃত হয়েছে তা জানিয়ে মুুখ্যমন্ত্রী বলেন, 'এখানে থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। এজন্য সরকার উদ্যোগ নেবে।'

এদিনের অনুষ্ঠানে আদিবাসী জনজাতির আর্থিক অনটনের প্রসঙ্গও টেনে এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বলেন, "২০১১ সালের আগে জনজাতির মানুষেরা নিজেদের প্রাপ্য রেশনটাও পেত না। পিঁপড়ে খেয়ে থাকতে হত। এখন সকলের জন্য রেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।"

বাম আমলে জনজাতি উন্নয়নে বরাদ্দের পরিমাণ ছিল মাত্র ১৬০ কোটি। সেখানে বর্তমানে দেড় হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয় বলেও এদিন জানান মমতা।


```