Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সুপ্রিম কোর্টে নজিরবিহীন সওয়াল মমতার! ‘আমি এখানে নিজের জন্য নই, সাধারণ মানুষের জন্য এসেছি’

একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মমতার কথায়, “এই বিষয়টা নিয়ে আমাদের আইনজীবীরা প্রথম থেকেই লড়াই করছেন। আমি কমিশনকে ছ’টি চিঠি দিয়েছি। কিন্তু একটারও উত্তর পাইনি।” 

সুপ্রিম কোর্টে নজিরবিহীন সওয়াল মমতার! ‘আমি এখানে নিজের জন্য নই, সাধারণ মানুষের জন্য এসেছি’

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 February 2026 13:37

দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীন দৃশ্য শীর্ষ আদালতে (Supreme Court)! এসআইআর বিতর্কে (SIR debate) এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) আর্জি মেনে তাঁকে সওয়াল করার সুযোগ দিলেন প্রধান বিচারপতি। সেই সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমি হয়তো খুবই সাধারণ একজন মানুষ। আমি এখানে নিজের জন্য আসিনি, স্যার। আমি এসেছি সাধারণ মানুষের জন্য।”

একই সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মমতার কথায়, “এই বিষয়টা নিয়ে আমাদের আইনজীবীরা প্রথম থেকেই লড়াই করছেন। আমি কমিশনকে ছ’টি চিঠি দিয়েছি। কিন্তু একটারও উত্তর পাইনি।” 

এর আগে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে সুপ্রিম কোর্টে নোট জমা দেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান ও তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন ভাবে এদিন আদালতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উপস্থিতি ও সরাসরি সওয়াল গোটা মামলাকে নতুন মাত্রা দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক ও আইন মহল।

আদালতের দৃষ্টি আকর্ষণ করে শ্যাম দিওয়ান নির্বাচন কমিশনের ‘তাড়াহুড়ো’ নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি জানান, কমিশনের তরফে প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষকে নোটিস দেওয়া হয়েছে। অথচ পুরো প্রক্রিয়া শেষ করতে হাতে রয়েছে মাত্র চার দিন। এখনও প্রায় ৬৩ লক্ষ শুনানি বাকি। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৫ লক্ষ মানুষের শুনানি করতে হবে—যা বাস্তবে কার্যত অসম্ভব বলেই দাবি করেন তিনি।

আইনজীবীর বক্তব্য, এই অযৌক্তিক সময়সীমার জেরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। বহু জায়গায় মানুষকে টানা চার থেকে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কাজকর্ম, রোজগার ফেলে শুনানিতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন ভোটাররা। এই পরিস্থিতি ভোটাধিকার ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলেও আদালতে জানানো হয়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এসআইআর-এর নামে এমন এক প্রক্রিয়া চালানো হচ্ছে, যার ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এখন নজর শীর্ষ আদালতের দিকে—এসআইআর প্রক্রিয়া নিয়ে শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


```