Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঝাড়গ্রামে মিছিলে মুখ্যমন্ত্রী, ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের অপমানে ক্ষোভ

বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন তিনি। সেই মঞ্চ থেকেই ঘোষণা হতে পারে একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি।

ঝাড়গ্রামে মিছিলে মুখ্যমন্ত্রী, ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের অপমানে ক্ষোভ

ঝাড়গ্রামে মিছিলে মুখ্যমন্ত্রী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 August 2025 15:20

দ্য ওয়াল ব্য়ুরো: কলকাতার পর এবার ঝাড়গ্রাম। ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষী ( Bengali language and Bengalis ) মানুষদের উপর একের পর এক হেনস্থা, অপমানের প্রতিবাদে বুধবার দুপুরে ঝাড়গ্রামের (Jhargram procession) রাস্তায় পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। 

বুধবার দুপুর আড়াইটে নাগাদ শালে, মহুয়ায় ঘেরা পুরাতন ঝাড়গ্রাম থেকে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিন কিমি পথ পেরিয়ে মিছিল শেষ হবে শহরের পাঁচমাথা মোড়ে। সেখানে ইতিমধ্যে তৈরি মঞ্চ। ওই মঞ্চ থেকে বাংলা ভাষা নিয়ে ফের বার্তা দেবেন তৃণমূল নেত্রী। 

মঙ্গলবার হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ব্নযা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েও বাংলাভাষার অসম্মানের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। নাম না করে বিজেপি ও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। অসম্মান করলে আমরা চুপ থাকব না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে ভাষা-অপমানকে ঘিরে বাঙালির আবেগকে উসকে দিয়ে বিজেপির বিরুদ্ধে একপ্রকার আক্রমণের রণনীতি নিয়েছে তৃণমূল। 

এদিকে এবারে ঝাড়গ্রাম সফরে বিভিন্ন জনজাতি সংগঠন ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব জনজাতি দিবস উদযাপনের সূচনা করবেন তিনি। সেই মঞ্চ থেকেই ঘোষণা হতে পারে একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি।


```