Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

নবান্ন অভিযান: মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির মামলা গ্রহণ করলেন না বিচারপতি! কেন?

ব্যবসায়ী সংগঠনের পক্ষে আদালতে জানানো হয়, বছরভর নানা ইস্যুতে নবান্ন অভিযান ডাকা হয়। পুলিশি নির্দেশে অভিযানের দিন বাজার ও দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

নবান্ন অভিযান: মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির মামলা গ্রহণ করলেন না বিচারপতি! কেন?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 August 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: ২৮ জুলাইয়ের পর ফের ৯ অগস্ট! নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতি (Mangalhat Business Association)। 

অভিযোগ, একের পর এক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযানের জেরে বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। 

বুধবার হাইকোর্টে সেই মামলাটি গ্রহণ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ, নবান্ন অভিযান সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে বিচারাধীন। ফলে সিঙ্গল বেঞ্চে একই বিষয়ে পৃথক মামলা শুনতে অস্বীকার করেন তিনি।

ব্যবসায়ী সংগঠনের পক্ষে আদালতে জানানো হয়, বছরভর নানা ইস্যুতে নবান্ন অভিযান ডাকা হয়। পুলিশি নির্দেশে অভিযানের দিন বাজার ও দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সামনেই শারদীয়া উৎসব। পূজা মরশুমে ব্যবসা জমে ওঠে। কিন্তু এই সময় ফের নবান্ন অভিযানের ডাক পড়ায় আশঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে।

সংগঠনের অভিযোগ, "নবান্ন অভিযান হলে গোটা এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়, পুলিশ মার্কেট খুলতে দেয় না। এতে আমরা প্রতিদিনের লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ি। জনজীবনও চরমভাবে বিপর্যস্ত হয়।" তাই আদালতের কাছে তাঁদের আর্জি ছিল, অবিলম্বে নবান্ন অভিযান বন্ধের নির্দেশ দিক হাইকোর্ট।

তবে বিচারপতি জানান, যেহেতু একই ইস্যুতে একটি রিট পিটিশন ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে গ্রহণ করা যাচ্ছে না। আপাতত সেই মামলার শুনানির দিকেই তাকিয়ে হাওড়া মঙ্গলহাটের ব্যবসায়ীরা।


```