Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আমি যদি ছেলে হতুম, বিয়ন্সের গান গেয়ে মাতিয়ে দিল টিয়া, রইল সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোলসকে কে না চেনে? শুধু গান গাওয়াই নয়, সুন্দরী হিসেবেও তিনি বিশ্ববন্দিত। তাঁকে 'গ্র্যামির রানি'-ও বলা হয়। কারণ ৫২তম গ্র্যামির আসরে সেরা ছ'টি পুরস্কার জিতেছিলেন তিনি। তিনিই বিশ্বের প্রথম শিল্পী

আমি যদি ছেলে হতুম, বিয়ন্সের গান গেয়ে মাতিয়ে দিল টিয়া, রইল সেই ভিডিও

শেষ আপডেট: 3 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোলসকে কে না চেনে? শুধু গান গাওয়াই নয়, সুন্দরী হিসেবেও তিনি বিশ্ববন্দিত। তাঁকে 'গ্র্যামির রানি'-ও বলা হয়। কারণ ৫২তম গ্র্যামির আসরে সেরা ছ'টি পুরস্কার জিতেছিলেন তিনি। তিনিই বিশ্বের প্রথম শিল্পী যিনি গ্র্যামির এক আসরে এত পুরস্কার জিতেছেন। একই সঙ্গে তিনি গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক। তাঁর অনেক অনেক গানই খুব জনপ্রিয়। এর মধ্যে অন্যতম 'If I Were a Boy'। এই গানটি তিনি রেকর্ড করেছিলেন ২০০৮ সালে। খুবই জনপ্রিয় হয় পপ ও রকের মিশ্রনে তৈরি এই গান। এবার সেই গানের এক কলি গেয়েই মাত করে দিলেন এক টিয়া পাখি। লাল ঠোটের সবুজ গায়িকার নাম চিকো। ৯ বছরের এই টিয়ার বাস ব্রিটেনের লিনকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে। সম্প্রতি টিয়া চিকো বিয়ন্সের গানটি গেয়ে চমকে দিয়েছেন। আর সেই টিয়ার গলায় গানের কলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও কিছু জানার আগে শুনে নিন সেই গান। ওই চিড়িয়াখানায় এমনিতেই স্টার চিকো। তার গলায় গানের কলি শোনার সুযোগ আগেও ঘটেছে চিড়িয়াখানায় যাওয়া দর্শকদের। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে তার গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। ফেসবুকে গানটি পোস্ট হওয়ার পরে ভিউ তো বাড়ছেই সেই সঙ্গে বাড়ছে শেয়ার আর কমেন্ট। চিকোর এই জনপ্রিয়তা দেখার পরে লিনকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক তার নামেই একটি আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছে। সেখানে চিকোর নানা চমকে দেওয়া ভিডিও শেয়ার করা হচ্ছে।

```