Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গলায় মাংসের হাড়, অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন ধরে হাড় আটকে ছিল গলাতেই। ব্যথা, বমি চলছিল সমানে। বাড়ির লোকের খোঁচাখুঁচিতে সেই হাড় গলা থেকে সটান গিয়ে পৌঁছেছিল খাদ্যনালীতে। হাড়ের খোঁচায় শুরু হয়েছিল রক্তক্ষরণ। বারে বারেই জ্ঞান হারাচ্ছিল বছর দশেকের ছেলেটা। নানা হা

গলায় মাংসের হাড়, অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের

শেষ আপডেট: 12 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন ধরে হাড় আটকে ছিল গলাতেই। ব্যথা, বমি চলছিল সমানে। বাড়ির লোকের খোঁচাখুঁচিতে সেই হাড় গলা থেকে সটান গিয়ে পৌঁছেছিল খাদ্যনালীতে। হাড়ের খোঁচায় শুরু হয়েছিল রক্তক্ষরণ। বারে বারেই জ্ঞান হারাচ্ছিল বছর দশেকের ছেলেটা। নানা হাসপাতাল ঘুরে শেষে কনটিনেন্টাল হাসপাতালে কিশোরকে ভর্তি করা হয়। ঘণ্টাখানেকের জটিল অস্ত্রোপচারে তার প্রাণ বাঁচান ডাক্তার রঘুরাম কোন্ডালা। ঘটনা হায়দরাবাদের। গ্যাসট্রোএন্টারোলজিস্ট ডাক্তার রঘুমার বলেছেন, ‘‘মাংসের হাড় হোক বা কোনও ‘ফরেন বডি’ খাদ্যনালীতে দীর্ঘক্ষণ আটকে থাকা মানেই ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। দ্রুত অস্ত্রোপচার না করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।’’ ডাক্তারের কথায়, কিশোরকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা ছিল শঙ্কাজনক। শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। টানা দু’তিন ধরে হাড়টা গলায় বিঁধেছিল। তারপর খাদ্যনালীতে (ইসোফেগাস) ঢুকে পড়ে। এন্ডোস্কোপিক ক্লিপিং (Endoscopy Clipping)  পদ্ধতিতে সেই হাড় ইসোফেগাস থেকে বার করা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার রঘুরাম। খাদ্যনালীতে কিছু আটকে থাকলে সাধারণ এন্ডোস্কোপি করা হয়। এই পদ্ধতিতে মুখের ভিতর দিয়ে একটি নলের মতো জিনিস ঢুকিয়ে পরীক্ষা করা হয় এবং পুরোটাই ধরা পড়ে ভিডিও ক্যামেরায়। ডাক্তার রঘুরাম জানিয়েছেন, এন্ডোস্কোপি ক্লিপিং পদ্ধতিতে খাদ্যনালীর ভিতরে রক্তক্ষরণ বন্ধ করা যায়। এই অস্ত্রোপচার খরচসাপেক্ষ এবং সময় লাগে অনেকটাই। তবে ক্ষত মেরামত করা যায় নিপুণ ভাবে। মাংসের হাড়ের খোঁচায় কিশোরের খাদ্যনালীর গায়ে ফুটো হতে বসেছিল। তাই এক্ষেত্রে ক্লিপিং পদ্ধতিতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

আরও পড়ুন: গলায় তির বিঁধে জখম কিশোরী তিরন্দাজ, জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচাল এইমস

‘‘হাড়টি যদি ছেলেটির গলায় আটকে ঝুলে থাকত তাহলে ল্যারিঙ্গোস্কোপি করতে হত, শ্বাসনালীতে আটকালে ব্রঙ্কোস্কোপি। আর মাংসের হাড় বা কোনও ধাতব বস্তু যদি খাদ্যনালীতে আটকে যায় তাহলে এন্ডোস্কোপি করে দ্রুত সেটা বাইরে আনা সম্ভব হয়। খাদ্যনালী, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্রের প্রথম ভাগ ডিওডিনামের রক্তক্ষরণ বন্ধ করা যায়।’’

```