Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

জাপানে মোটা বেতনের চাকরির টোপ! ১৪ লাখ নিয়ে পগারপার প্রতারক, কোর্টে মুখ পুড়ল পুলিশের

ওই মামলাতেই শনিবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ। অতিরিক্ত পুলিস সুপারকে দ্রুত তদন্ত শেষ করে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

জাপানে মোটা বেতনের চাকরির টোপ! ১৪ লাখ নিয়ে পগারপার প্রতারক, কোর্টে মুখ পুড়ল পুলিশের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 22:16

দ্য ওয়াল ব্যুরো: সূদুর জাপানে মোটা বেতনের চাকরি! লোভ সামলাতে না পেরে ১৪ লাখ টাকা দিয়ে প্রতারিত যুবক পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ করেনি। 

ওই মামলাতেই শনিবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ। অতিরিক্ত পুলিস সুপারকে দ্রুত তদন্ত শেষ করে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোক নগরের। সেখানকার কল্যানগড়ের বাসিন্দা রাজা ভট্টাচার্য আদালতকে জানান, গত বছরের শুরুর দিকে বাগদার বাসিন্দা সুদীপ বিশ্বাস ও তাঁর ভাই সুমন বিশ্বাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। সুদীপ জাপানের বাসিন্দা। সেই সূত্রেই জাপানের দূতাবাসে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি টাকার বিনিময়ে সে দেশের ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান তিনি। সেই মত গত বছরের জুন মাসে সুদীপের ভাই সুমনকে মামলাকারী তাঁর পাসপোর্ট এবং অগ্রিম বাবদ ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা দেন। অগ্রিম দেওয়ার পর সুদীপ রাজাকে জাপানের একটি ভিসার ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করে বলে অভিযোগ। 

মামলাকারীর আরও দাবি, ওই ভিসার ছবি দেখে আশ্বস্ত হয়ে সুদীপের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে তিনি মোট ১৩ লক্ষ ৮৯ হাজার টাকা জমা করেন। এর কিছু দিন পর থেকে সুদীপ ও তাঁর ভাই মামলাকারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত মামলাকারী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

এরপর টাকা ও পার্সপোর্ট ফেরত পেতে বাগদা থানায় অভিযোগ জানান ওই যুবক। কিন্তু পুলিশকে লিখিত অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট(যে অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছিল) ফ্রিজ করতেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ওই মামলাতেই এদিন অতিরিক্ত পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ করে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।


```