Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, রাখি পরাতে হাওড়া যেতে চাইলে ধরুন নিবেদিতা সেতু

শনিবার অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। শহরের নানা প্রান্তে বসানো হয় স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জলকামান। বিদ্যাসাগর সেতুতে যাতে কোনও মিছিল উঠতে না পারে, তার জন্য সেতুতে ওঠার সব রাস্তাই ব্যারিকেড দিয়ে ঘেরা হয়।

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, রাখি পরাতে হাওড়া যেতে চাইলে ধরুন নিবেদিতা সেতু

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 August 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: শনিবার নবান্ন অভিযান ঘিরে শহরে কড়া নজরদারি ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে নেমেছে কলকাতা পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে সকলকে নিবেদিতা সেতু অর্থাৎ বালির ব্রিজ ব্যবহার করে যাতায়াতের অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ।

রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উপলক্ষে যাঁরা হাওড়ার দিকে যাত্রা করবেন, তাঁদের জন্য মূলত এই নির্দেশ।

আরজি কর কাণ্ডের এক বছর, বিচারের দাবিতে পথে অসংখ্য মানুষ। নবান্ন অভিযান ব্যর্থ করতে তৎপর পুলিশও। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ দিন ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও হাওড়া সেতুর উপর দিয়ে যান চলাচলে কড়াকড়ি করা হয়েছিল আগেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যাঁরা হাওড়ামুখী বা হাওড়া থেকে শহরমুখী যাত্রা করবেন, তাঁরা যেন বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু ব্যবহার করেন।

তৃণমূল বাদে সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে শহরের নানা গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড-সহ একাধিক রাস্তা তালিকায় রয়েছে। জরুরি পরিষেবার গাড়ি চলাচল চালু রয়েছে সর্বত্র।

শনিবার অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। শহরের নানা প্রান্তে বসানো হয় স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জলকামান। বিদ্যাসাগর সেতুতে যাতে কোনও মিছিল উঠতে না পারে, তার জন্য সেতুতে ওঠার সব রাস্তাই ব্যারিকেড দিয়ে ঘেরা হয়। টার্ফ ভিউ রোড, হেস্টিংস মাজার, ফারলং গেট ও খিদিরপুর রোডে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হয়েছে।

বর্তমানে সমস্ত মিছিল আটকে দিয়েছে পুলিশ। নবান্নের দিকে এপর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। শহরের এই পরিস্থিতিতে নাকাল নিত্যযাত্রীরা। মেট্রো ও বাস পরিষেবা সচল রয়েছে তবে বেশ কিছু জায়গায় জমায়েতের কারণে যান হালকা জ্যাম রয়েছে। 


```