Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর কাণ্ড: ৯ অগস্ট কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ! কী বলল আদালত

গত বছরের ৯ অগস্ট— কলকাতার অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ আরজি কর-এর চার তলার সেমিনার হলে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে স্পষ্ট— ধর্ষণের পর খুন।

আরজি কর কাণ্ড: ৯ অগস্ট কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ! কী বলল আদালত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 August 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক-ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar case) এক বছরের মাথায় রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে একাধিক নাগরিক সংগঠন। কিন্তু সেই প্রেক্ষিতেই ৯ অগস্ট কালীঘাট অভিযান (Kalighat abhijan) করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে আদালত জানিয়েছে, “শান্তিপূর্ণভাবে মিছিল করা যাবে। কিন্তু যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তবে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।”

শুক্রবার এই মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বিচারপতি জানান, এই বিষয়ে ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই রায় দিয়েছে। ফলে সিঙ্গেল বেঞ্চ থেকে কোনও হস্তক্ষেপ করা হবে না।

গত বছরের ৯ অগস্ট— কলকাতার অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ আরজি কর-এর চার তলার সেমিনার হলে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে স্পষ্ট— ধর্ষণের পর খুন। কিন্তু এক বছর কেটে গেলেও, সেই ঘটনার তদন্তে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ।

এই বিচারহীনতাকে চ্যালেঞ্জ করেই অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস ফ্রন্ট-সহ একাধিক সংগঠন এবার ২৬ দফা প্রশ্নপত্র তৈরি করে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে। তাদের মূল দাবি— ন্যায়বিচার, নিরাপত্তা, এবং দায়বদ্ধতা।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, “জয়নগর থেকে জলপাইগুড়ি— সর্বত্র নারীর উপর অত্যাচার হচ্ছে। আরজি করের ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা এখন হাওয়ায় ঝুলছে।”

আদালত কালীঘাট অভিযানের অনুমতি না দিলেও আন্দোলনকারী সংগঠনগুলি জানিয়েছে, শনিবার ৯ অগস্ট বিকেল ৪টে থেকে হাজরা মোড় থেকে শুরু হবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল।

তাঁদের আহ্বান— “খুন, ধর্ষণ, রাহাজানির বিরুদ্ধে পথে নামুন। রাজনীতির ঊর্ধ্বে উঠে, বিচার আর নিরাপত্তার দাবিতে এক হোন সমাজের সব স্তরের মানুষ।”

তাঁদের আরও প্রশ্ন— “এক বছর কেটে গেল, সেই রাতে আসলে কী হয়েছিল, আজও জানা গেল না! এই নীরবতা কি দায় এড়ানো নয়?”


```