Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলার অভিযোগ! ভাঙচুর, ছেঁড়া হল ফ্লেক্স

তৃণমূল নেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই পরিকল্পনা করে এই ভাঙচুর। বিরোধী দলের হাত থাকার সম্ভাবনার কথাও তুলেছেন তিনি।

হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলার অভিযোগ! ভাঙচুর, ছেঁড়া হল ফ্লেক্স

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 September 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (DurgaPuja2025) মধ্যেই হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) অশান্তির ঘটনা। আর তা নিয়ে রাজনৈতিক তরজা। পঞ্চমীর গভীর রাতে পিপলার অঙ্কুর সংঘের পুজো মণ্ডপে দুষ্কৃতীরা ভাঙচুর (Vandalize) চালায় বলে অভিযোগ। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় অনুষ্ঠান মঞ্চের কাপড় ও ফ্লেক্স। ষষ্ঠীর সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য। ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়।

ওই পুজো কমিটির সম্পাদক স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader) দ্রোণাচার্য ভট্টাচার্য। তিনি আবার রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ। তাঁর ক্লাবেই এমন ঘটনা ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূল নেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই পরিকল্পনা করে এই ভাঙচুর। বিরোধী দলের (Opposition) হাত থাকার সম্ভাবনার কথাও তুলেছেন তিনি।

এদিকে বিজেপির দাবি, এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলছেন, “এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলেরই ফল। মন্ত্রী ও জেলা পরিষদের এক নির্বাচিত সদস্যের মধ্যে বিবাদ অনেক পুরনো। সেই দ্বন্দ্বই ক্লাবের ভাঙচুরে রূপ নিয়েছে।” বিরোধী দলের মদত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে রবিবার রাতেই তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিধায়ক তাজমুল হোসেন জানিয়েছেন, বিরোধীদের চক্রান্তের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

পুজোর আবহে এমন ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্থানীয়রা। উৎসবের আনন্দে রাজনৈতিক দ্বন্দ্বের ছায়া পড়ায় উদ্বেগ বাড়ছে এলাকায়।


```