পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তের স্বার্থেই প্রায় তিন ঘণ্টা ধরে শতদ্রুর বাড়িতে ছিলেন আধিকারিকরা।
.jpeg.webp)
শতদ্রু দত্ত
শেষ আপডেট: 19 December 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির (Messi in Kolkata) অনুষ্ঠানে বিশৃঙ্খলার মামলায় তদন্তের গতি বাড়াল পুলিশ (Yuba Bharati Stadium)। শুক্রবার ভোররাতে ওই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের (Shatadru Dutta) হুগলির রিষড়া পার্ক এলাকার বাড়িতে তল্লাশিতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সকাল ছ’টা নাগাদ ‘চারু সুধা’ নামে পরিচিত ওই বাড়িতে পৌঁছন তাঁরা। সূত্রের খবর, রিষড়া থানার পুলিশও (Police) অভিযানে সামিল ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তের স্বার্থেই প্রায় তিন ঘণ্টা ধরে শতদ্রুর বাড়িতে ছিলেন আধিকারিকরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পুলিশের একটি দল রিষড়া থানায় যায় (Rishra PS)। সেখান থেকে কিছুক্ষণ পরে তাঁরা ফের বিধাননগরের উদ্দেশে রওনা দেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আপাতত নারাজ পুলিশ। একই ভাবে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি শতদ্রুর পরিবারের সদস্যরাও।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে নির্ধারিত অনুষ্ঠানে লিওনেল মেসির উপস্থিতি না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ। সেই ক্ষোভ থেকে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়াম চত্বরে। ঘটনার পরেই মূল উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, যুবভারতীর এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এক মামলায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদন জানানো হয়েছে। আদালত এই সংক্রান্ত মামলাগুলিতে কী নির্দেশ দেয়, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
ফুটবলের নক্ষত্রকে তিলোত্তমার ময়দানে আনার কাণ্ডারি ছিলেন যিনি, তাঁর নাম শতদ্রু দত্ত (Satadru Dutta)। এর আগে মারাদোনা সহ অনেক তারকাকে দেশে এনেছেন। সেদিক দিয়ে উটকো কেউ নন। কিন্তু আগের প্রতিবার তিনি ছিলেন পর্দার আড়ালে। মেসির গোট ট্যুরকে (Messi GOAT tour) কেন্দ্র করে তাঁর ইমেজ একধাক্কায় প্রায় নায়কের স্তরে উঠে যায়!
কলকাতা, হায়দরাবাদ, দিল্লিতে কী হবে—এই নিয়ে প্রায় প্রতিদিনই আপডেট দিচ্ছিলেন শতদ্রু। ফলে জন-উন্মাদনাও ধাপে ধাপে বাড়ছিল৷ আজ যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার পর একধাক্কায় নায়ক থেকে খলনায়ক এই বাঙালি আয়োজক!
মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’(GOAT India Tour 2025) সেই ছবিটাই পাল্টে দিয়েছে। চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি। প্রচার, সোশ্যাল মিডিয়া আপডেট, সম্ভাব্য অতিথির নাম—সবকিছুর কেন্দ্রে শতদ্রু নিজেই। পরিকল্পনা ছিল বড়। মেসিকে ঘিরে প্রদর্শনী ম্যাচ, তারকা-সাক্ষাৎ, রাজনীতি–বিনোদন–কর্পোরেট দুনিয়ার মেলবন্ধনে লক্ষ্য ছিল ভারতে ফুটবলের ‘ব্র্যান্ড ভ্যালু’ বাড়ানো।
কিন্তু বাস্তবের মাটি রুক্ষ, নির্মম। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রবেশ–প্রস্থান— সব মিলিয়ে একাধিক স্তরে ব্যর্থতা সামনে আসে। টিকিট কেটে দর্শকদের প্রায় কেউই মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।