Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার কী বলবেন? বিহারের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে মোদী-মঙ্গল পাণ্ডেকে বড় প্রশ্ন চন্দ্রিমার

বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বিজেপির বাংলার আইটি সেলের ইনচার্জ। এখন দেখার চন্দ্রিমার জবাবে তিনি কী বলেন।

এবার কী বলবেন? বিহারের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে মোদী-মঙ্গল পাণ্ডেকে বড় প্রশ্ন চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য।

শেষ আপডেট: 3 June 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিনা চিকিৎসায় এক ধর্ষিতা নাবালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন খোদ নির্যাতিতার মা। তাঁর বক্তব্য, 'হাসপাতালে বেড না থাকায় ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে মেয়ের।'

এবার এই প্রসঙ্গে (Bihar incident) প্রধানমন্ত্রী মোদী (Pm Modi) এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের (Mangal Pandey) উদ্দেশে বড় প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। 

এদিন এক ভিডিও বার্তায় বিহারের ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে চন্দ্রিমা বলেন, "বিহারের একটি দলিত নিষ্পাপ মেয়ে গণধর্ষিতা হল আর তারপর চিকিৎসার গাফিলতিতে তাঁর প্রাণ গেল। কেন বিনা চিকিৎসায় মেয়েটির মৃত্যু হল? বিহারের স্বাস্থ্য পরিষেবার এই অধপতন কেন? বিহারের স্বাস্থ্যমন্ত্রী একটু দেখবেন কী?"

খানিক থেমে জবাবও দিয়েছে চন্দ্রিমা, "মণ্ডল পাণ্ডে, মোদীজি মেয়েদের নিরাপত্তা নিয়ে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে অনেক বড় বড় কথা বলেন। তাহলে বিহারের এই হাল কেন?"

বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বিজেপির বাংলার আইটি সেলের ইনচার্জ। এখন দেখার চন্দ্রিমার জবাবে তিনি কী বলেন।

বিহারের বিহারের মুজাফফরপুরে  ন'বছরের নাবালিকাকে ধর্ষণ, গলার নলি কেটে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। পরে মেয়েকে খুঁজতে বেরিয়ে অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নির্যাতিতার। পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে।


```