Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদের তিলের খেত থেকে কিশোরীর অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার! ধর্ষণের পর খুন?

শরীরের নীচের অংশে কাপড় ছিল না। সেক্ষেত্রে ধর্ষণের অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

মুর্শিদাবাদের তিলের খেত থেকে কিশোরীর অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার! ধর্ষণের পর খুন?

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 3 June 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মুর্শিদাবাদের (Murshidabad) তিলের খেত থেকে উদ্ধার হল এক কিশোরীর অর্ধনগ্ন গলা কাটা দেহ। শরীরে একাধিক ক্ষতর দাগ রয়েছে। খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা স্পষ্ট নয়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানা এলাকার রানিনগর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকার তিলের জমিতে পড়েছিল কিশোরীর দেহ। সকালে গ্রামের লোকজন মাঠের কাজে আসার সময় দেহটি দেখতে পান। 

স্থানীয়দের দাবি, কিশোরীটি স্থানীয় কেউ নয়। সেক্ষেত্রে বাইরে কোথাও খুন করে রাতের অন্ধকারে দেহটি তিলখেতে ফেলে যাওয়া হয়েছে কিনা, তদন্তে তাও খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়দের অনুমান, মৃত কিশোরীর বয়স ১৪-১৫ বছরের মধ্যে হতে পারে। পরিচয় জানা যায়নি। তার শরীরের নীচের অংশে কাপড় ছিল না। সেক্ষেত্রে ধর্ষণের অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

তবে গ্রামের তিলের খেত থেকে কিশোরীর অর্ধনগ্ন গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


```